স্থানীয় সূত্রে জানা গেছে, শ্রমিক আন্দোলনের অংশ হিসেবে দুপুর পৌনে ১২টার দিকে বিভিন্ন কারখানার কয়েক হাজার শ্রমিক শ্রীপুর চৌরাস্তায় জড়ো হয়ে বিক্ষোভ মিছিল শুরু করেন। একপর্যায়ে শ্রমিকদের কয়েকজন বিভিন্ন দোকানে হামলা চালান বলে অভিযোগ ওঠে। খবর পেয়ে বিএনপির নেতা-কর্মীরা ঘটনাস্থলে জড়ো হন। পরে শ্রমিকদের ধাওয়া করতে গেলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। এ সময় লাঠিপেটার ঘটনাও ঘটে।
বিএনপির নেতা-কর্মীদের ধাওয়ায় আন্দোলনরত শ্রমিকেরা ছত্রভঙ্গ হয়ে বিভিন্ন দিকে ছুটে যান। সংঘর্ষের কারণে পৌর শহরে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। এতে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করে।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, তিনি তখন মহাসড়কে অবস্থান করছিলেন। চৌরাস্তা এলাকায় শ্রমিক বিক্ষোভের খবর পেয়েছেন। তবে দুই পক্ষের সংঘর্ষের বিষয়ে তিনি অবগত নন।

দৈনিক টার্গেট 






















