ঢাকা ০৪:২৬ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শিবচরে নাতিকে বাঁচাতে গিয়ে ট্রলির ধাক্কায় দাদা নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৭ বার পঠিত হয়েছে

নিহত শাহজাহান খন্দকার পাঁচ্চর ইউনিয়নের ছোট বাহাদুরপুর গ্রামের মৃত আলম খন্দকারের ছেলে।

নিহতের পরিবার সূত্রে জানা যায়, আজ সকালে দুই বছর বয়সী নাতিকে সঙ্গে নিয়ে পাঁচ্চর বাজারে কেনাকাটা করতে যান শাহজাহান খন্দকার। বাজার শেষে বাড়ি ফেরার পথে স্বর্ণকারপট্টি এলাকায় একটি ভ্যানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন তাঁরা। এ সময় দ্রুতগতিতে আসা একটি মাটি-ইটবাহী ট্রলি থেকে নাতিকে রক্ষা করতে গিয়ে তিনি সড়কের পাশে ছিটকে পড়েন। এতে তাঁর মাথায় গুরুতর আঘাত লাগে। শিশুটিও ছিটকে পড়ে আহত হয়।

স্থানীয়রা দ্রুত তাঁদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করেন। তবে হাসপাতালে নেওয়ার পথেই শাহজাহান খন্দকারের মৃত্যু হয়।

স্থানীয়রা জানান, শিশুটিকে নিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার পাশে ভ্যানে ওঠার প্রস্তুতি নিচ্ছিলেন শাহজাহান। এ সময় দ্রুতগতির ট্রলি এগিয়ে এলে তিনি নাতিকে সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। তখন ট্রলির ধাক্কায় তিনি মাথায় গুরুতর আঘাত পান। শিশুটির হাত-পায়েও সামান্য জখম হয়।

শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক জামিল খান বলেন, শাহজাহান খন্দকারকে হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়েছিল। তাঁর মাথায় গুরুতর আঘাতের চিহ্ন ছিল। দুর্ঘটনায় শিশুটির মাথা ও পিঠের কিছু অংশ ছিলে গেলেও বড় ধরনের কোনো আঘাত লাগেনি। সে সুস্থ রয়েছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তবে খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পরকীয়ায় বাধা, দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার অভিযোগ

মাদারীপুরের রাজৈরে স্বামীর পরকীয়া সম্পর্কে বাধা দেওয়ায় দুই মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী সুজন মুন্সীকে আটক করেছে পুলিশ।

মাদারীপুরে আকস্মিক পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী, দুই নার্সকে অব্যাহতি

মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতাল আকস্মিক পরিদর্শন করে নানা অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতির চিত্র পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল।

মাদারীপুরে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার, স্বামী আটক

মাদারীপুর শহরের সৈয়দারবালীর টিবি ক্লিনিক রোড এলাকায় বাবার বাড়ি থেকে মারিয়া আক্তার (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার দুপুরে লাশটি ময়নাতদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়। জিজ্ঞাসাবাদের জন্য নিহত গৃহবধূর

জনপ্রিয় টার্গেট

ভোরে মেসিবিহীন আর্জেন্টিনার নতুন শুরু, খেলা দেখবেন কোথায়

শিবচরে নাতিকে বাঁচাতে গিয়ে ট্রলির ধাক্কায় দাদা নিহত

প্রকাশ: ০৪:০৭:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬