০৭:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

শান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, গত পাঁচ দিনের তুলনায় বৃহস্পতিবার সকাল থেকে গাজীপুরের মহাসড়ক ও শিল্পকারখানার পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক রয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ১২ প্লাটুন বিজিবি, ৮ প্লাটুন এসআরবি ও ৫ প্লাটুন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে গাজীপুর মহানগরীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন কারখানার শ্রমিকেরা গণপরিবহনে করে কর্মস্থলে এসে দলবেঁধে প্রবেশ করছেন। ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা গেছে। এ সময় মহাসড়ক দুটিতে যান চলাচল ছিল স্বাভাবিক।

মহানগরীর ভোগড়া বাইপাস, সাইনবোর্ড, নাওজোর, চন্দ্রা, কোনাবাড়ী ও পল্লী বিদ্যুৎ এলাকায়ও ছিল স্বাভাবিক পরিস্থিতি। টানা ছয় দিন ধরে শ্রমিকদের অবস্থানের কারণে এসব পয়েন্টে যান চলাচলে বিঘ্ন ঘটলেও বৃহস্পতিবার কোনো ভোগান্তি ছাড়াই চলাচল করেছে সব ধরনের যানবাহন।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, বৃহস্পতিবার সকাল থেকে কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। কারখানাগুলো খুলে দেওয়ার বিষয়ে নির্দেশনা দেওয়া হচ্ছে। সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, সকাল থেকেই শ্রমিকেরা দলবেঁধে কাজে ফিরেছেন। তাঁরা কোনো ধরনের উসকানিতে পা না দিয়ে সরকারের সিদ্ধান্ত মেনে কাজে যোগ দিয়েছেন। প্রায় সব কারখানাই খুলে দেওয়া হয়েছে। বর্তমানে মাত্র সাতটি কারখানা বন্ধ রয়েছে।

গাজীপুর সাফারি পার্কে বিলুপ্তপ্রায় নীলগাই পরিবারে এল চার শাবক

গাজীপুরের শ্রীপুরে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কের কোর সাফারিতে গত এক মাসে চারটি নীলগাই শাবকের জন্ম হয়েছে। মায়ের দুধ পান করা শাবকগুলো সুস্থ রয়েছে বলে জানিয়েছে পার্ক কর্তৃপক্ষ। নতুন শাবকসহ পার্কে নীলগাইয়ের সংখ্যা দাঁড়িয়েছে ১৩টি।

গাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটের চেষ্টায় নিয়ন্ত্রণে

গাজীপুরের কাশিমপুরের সারাবো এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

গাজীপুরে গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে আগুন, দগ্ধ ৪

গাজীপুরের নাওজোড় এলাকায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে লাগা আগুনে চারজন দগ্ধ হয়েছেন। তাঁদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

জনপ্রিয় টার্গেট

এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ

শান্ত গাজীপুর, রাজপথ ছেড়ে শিল্পাঞ্চলে কাজে ফিরেছেন শ্রমিকেরা

প্রকাশ: ০৭:০৭:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬