ঢাকা ০৮:১৬ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ ৪ জন নিহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ২২ বার পঠিত হয়েছে

নিহত ব্যক্তিরা হলেন রামুর দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৩১) ও তাঁর তিন বছরের ছেলে সাহিল, রুবেলের বোন কাশিফা জান্নাত (২০) ও তাঁর পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা।

আহত ব্যক্তিরা হলেন রুবেলের স্ত্রী তানিয়া (২২) ও এক সন্তান এবং কাশিফার স্বামী সাকিল। তাঁদের কক্সবাজার সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তানিয়া ও তাঁর সন্তানের অবস্থা আশঙ্কাজনক।

নিহতদের স্বজন মনোয়ারা বেগম বলেন, জোহরের নামাজের পর তাঁরা রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাচ্ছিলেন। দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় একটি ট্রেন তাঁদের বহনকারী অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং যাত্রীরা ছিটকে পড়েন।

রেলওয়ে পুলিশ কক্সবাজার আইকনিক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোজাফফর আহমদ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় আরও দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাঁদের মৃত ঘোষণা করেন।

কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন বলেন, বেলা সাড়ে তিনটার দিকে ঢাকা থেকে কক্সবাজারগামী পর্যটক এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। এতে অটোরিকশায় থাকা যাত্রীরা হতাহত হন।

আইসিজের রায়ে মিলল স্বজন হারানোর স্বীকৃতি, রোহিঙ্গা আশ্রয়শিবিরে চাপা কষ্টেও উল্লাস

২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের ওপর গণহত্যা ও নির্যাতনের অভিযোগে গাম্বিয়ার করা মামলায় সাত বছরের আইনি লড়াই শেষে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের দ্য হেগে রায় ঘোষণা করেন আন্তর্জাতিক বিচার আদালত। রায়ের খবর দেখতে দুপুর থেকেই ১৫ নম্বর ক্যাম্পে জড়ো হন হাজারো রোহিঙ্গা…

বৈরী আবহাওয়ায় সেন্ট মার্টিন রুটে নৌযান চলাচল বন্ধ, আটকা পড়েছেন দেড় হাজার পর্যটক

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার-সেন্ট মার্টিন নৌপথে আজ বৃহস্পতিবার পর্যটকবাহী জাহাজ চলাচল করেনি। একই সঙ্গে টেকনাফ রুটেও সব ধরনের নৌযান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

কক্সবাজার সৈকতে অবৈধ দোকান-হকার উচ্ছেদে ২২ নভেম্বর পর্যন্ত সময়সীমা

কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা ও কলাতলী এলাকার বালিয়াড়ি এবং সংলগ্ন সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দোকানপাট, হকার ও স্থাপনা সরিয়ে নিতে ২২ নভেম্বর পর্যন্ত সময় বেঁধে দিয়েছে জেলা প্রশাসন। নির্ধারিত সময়ের মধ্যে এসব স্থাপনা সরানো না হলে উচ্ছেদ অভিযান চালানো হবে। একই সঙ্গে সুগন্ধা সৈকতের তথ্যকেন্দ্রের সামনে

জনপ্রিয় টার্গেট

নাশকতা মামলায় উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গ্রেপ্তার

রামুতে ট্রেনের ধাক্কায় একই পরিবারের দুই শিশুসহ ৪ জন নিহত

প্রকাশ: ০৬:৫৪:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬