যশোরে আ.লীগের ২৭ নেতা-কর্মীসহ ১৫৫ জন আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

গ্রেপ্তারের পর আ.লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে নাশকতা ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। অন্য ব্যক্তিদের বিরুদ্ধে ওয়ারেন্টভুক্ত মামলায় আটক দেখিয়ে আজ সোমবার বিকেলে আদালতে পাঠানো হয়। পরে নিজ নিজ আদালতের বিচারক তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পুলিশ জানিয়েছে, রোববার রাতে যশোরে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের জেলা শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখহাটির মোমেল হোসেন এবং যুবলীগ কর্মী রূপদিয়ার বিপুল হোসেনকে আটক করে পুলিশ। মোমেল হোসেনকে যশোর শহরের আরএন রোড এলাকা থেকে এবং বিপুলকে রূপদিয়া এলাকা থেকে আটক করে পুলিশ।

এ ছাড়া অন্য ২৫ জন আওয়ামী লীগের ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মীকে আটক করা হয়। বাকি ১২৮ জন মাদক, চুরি, বিস্ফোরক, আইনশৃঙ্খলা বিঘ্নকারী ও ওয়ারেন্টভুক্ত মামলার আসামি।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, যশোর জেলা পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ২৭ নেতাকর্মী ছাড়াও ১৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানকালে মাদকদ্রব্য ও ককটেলসদৃশ বস্তুসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

বরিশালের আগৈলঝাড়ায় কচ্ছপ বিক্রির দায়ে ফিলিপ অধিকারী (৫০) নামের এক ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তাঁর কাছ থেকে ২৮টি জীবিত কচ্ছপ ও দুটি শাপলাপাতা মাছ উদ্ধার করা হয়।

পটুয়াখালীর কলাপাড়ায় বিআরটিসি বাসের চাকায় পিষ্ট হয়ে মাহিন (৬) নামের এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে কুয়াকাটা-কলাপাড়া মহাসড়কের হাজিপুর বাজারসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

গণ-অভ্যুত্থানের পর স্থানীয় বাসিন্দাদের আন্দোলনের মুখে যশোরের মনিরামপুরের রাজগঞ্জ ডিগ্রি কলেজ থেকে বিতাড়িত হন অধ্যক্ষ আব্দুল লতিফ। এরপর দুই বছরের বেশি সময় কেটে গেলেও তিনি কলেজে ফিরতে পারেননি। গতকাল রোববার হঠাৎ কলেজে এসে নিজ চেয়ারে বসেন আব্দুল লতিফ।

জনপ্রিয় টার্গেট

গণতন্ত্রের চর্চা থাকলে স্বৈরশক্তি মাথাচাড়া দিতে পারে না: রিজভী

যশোরে আ.লীগের ২৭ নেতা-কর্মীসহ ১৫৫ জন আটক

প্রকাশ: ০৭:১৬:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬