আজ রাত সাড়ে ১০টার দিকে ঝিনাইদহ র্যাব-৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন জানান, কুষ্টিয়া থেকে খুলনাগামী রূপসা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রীদের ব্যাগ রাখার বক্স থেকে ৫২২ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য উদ্ধার করা হেরোইন শৈলকুপা থানায় হস্তান্তর করা হয়েছে।
শৈলকুপা থানার তদন্ত কর্মকর্তা শাকিল আহম্মেদ জানান, র্যাবের উদ্ধার করা হেরোইন থানায় হস্তান্তর করা হয়েছে। যার দাম ৫০ লাখ টাকা। এ ঘটনায় র্যাবের পক্ষ থেকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তবে উদ্ধার হওয়া হেরোইনের মালিককে আটক করা সম্ভব হয়নি।
দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র্যাব-৮-এর সদস্যরা…
সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দী এলাকার ব্যবসায়ী মিজান শেখ গত ২২ আগস্ট বিকেলে ঘরে তালা দিয়ে অসুস্থ মাকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় যান। এ সুযোগে ২৩ আগস্ট দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাঙ্কের তালা ভেঙে সাড়ে ৩৪ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়।
দৈনিক টার্গেট 



















