শরীয়তপুরে চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পঠিত হয়েছে

আজ বুধবার বিকেল ৪টার দিকে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নড়িয়া উপজেলার বিল দেওয়ানিয়া এলাকার আতাহার মাদবর (৩৬), সদর উপজেলার শৌলপাড়া এলাকার সুমন সরদার (৩০), মো. রুবেল ব্যাপারী (৩০), মো. সাগর খলিফা (২৯) ও শিপলু খান (৪৫)।

পুলিশ জানায়, সদর উপজেলার গয়ঘর খলিফাকান্দী এলাকার ব্যবসায়ী মিজান শেখ গত ২২ আগস্ট বিকেলে ঘরে তালা দিয়ে অসুস্থ মাকে নিয়ে চিকিৎসক দেখাতে ঢাকায় যান। এ সুযোগে ২৩ আগস্ট দিবাগত রাতে চোরেরা তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ট্রাঙ্কের তালা ভেঙে সাড়ে ৩৪ হাজার টাকা এবং প্রায় ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। এসব স্বর্ণের আনুমানিক মূল্য ১৫ লাখ ১৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।

এ ঘটনায় ২৭ আগস্ট মিজান শেখ পালং মডেল থানায় মামলা করেন। মামলার পরদিন তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে শৌলপাড়া এলাকা থেকে পাঁচজনকে গ্রেপ্তার করে পুলিশ।

ওই দিন তাঁদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠায় পুলিশ। পরে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল তাঁদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিরা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

পুলিশ আরও জানায়, গ্রেপ্তার আতাহার মাদবরের দেওয়া তথ্যে শৌলপাড়া বাজারের ‘সুস্মিতা শিল্পালয়’ নামের একটি স্বর্ণের দোকান ও তাঁর বাসায় অভিযান চালিয়ে চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়। এ সময় সুস্মিতা শিল্পালয়ের সুমন পালকেও (৩২) গ্রেপ্তার করে পুলিশ। পরে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে গঙ্গানগর স্বর্ণকারপট্টির ‘মা জুয়েলার্স’ ও তাঁর বাসায় অভিযান চালানো হয়। সেখান থেকেও চোরাই স্বর্ণালংকার উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া স্বর্ণালংকারের মধ্যে রয়েছে বিভিন্ন আকৃতির চারটি চেইন, ছোট-বড় সাতটি আংটি, সাত জোড়া দুল, একটি ব্রেসলেট, একটি নেকলেস, একটি লকেট ও তিনটি গলানো স্বর্ণের টুকরা।

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম জানান, জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার আসামিদের আবারও আদালতে সোপর্দ করা হবে। মামলার অপর আসামি রবিন খলিফা (২৭) বর্তমানে পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তার এবং চোরাই বাকি স্বর্ণালংকার ও টাকা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

দীর্ঘ ১৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না বরিশালের বানারীপাড়ার চাঞ্চল্যকর ধর্ষণ মামলায় কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি আ. মান্নান জুয়েলের (৩৫)। তাকে গতকাল মঙ্গলবার দিবাগত গভীর রাতে চট্টগ্রাম মহানগরীর পাহাড়তলী থানা এলাকা থেকে গ্রেপ্তার করেছে বরিশাল র‍্যাব-৮-এর সদস্যরা…

ঝালকাঠির রাজাপুরে গভীর রাতে বাসায় ঢুকে নওরীন (২৪) নামে এক নার্সকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে পালিয়েছে এক ব্যক্তি। এ ঘটনায় আহত নওরীনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ভবনের তৃতীয় তলার আরেকটি বাসার দরজাও খোলা অবস্থায় পাওয়া গেছে।

সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিলেটের রায়নগরের ত্রিপল মার্ডারের প্রকৃত অপরাধীদের শনাক্ত করা নিয়ে এত দিন পুলিশের ভূমিকায় সন্দিহান ছিলেন মামলার বাদী ও নিহতের পরিবারের সদস্যরা। তবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদের আশ্বাসের পর এখন সুষ্ঠু তদন্ত ও বিচার নিয়ে আশ্বস্ত হয়েছেন তাঁরা।

জনপ্রিয় টার্গেট

বন্যা-ভূমিধস: সহায়তা নয় নেপাল চায় ক্ষতিপূরণ

শরীয়তপুরে চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার, স্বর্ণালংকার উদ্ধার

প্রকাশ: ১১:৪৩:৫৩ অপরাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬