০৩:২০ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরের পাকুল্লায় আগুনে পুড়ল তুলার কারখানা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার পাকুল্লা হাজী মাইনুদ্দিন মার্কেটের গুনোটিয়া রোডে অবস্থিত ‘সীমা বেডিং স্টোর’ নামের কারখানায় এ অগ্নিকাণ্ড ঘটে।

কারখানার মালিক ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. সোহেল রানা জানান, প্রতিদিনের মতো আজও শ্রমিকেরা কারখানার মেশিন চালু রেখে কাজ করছিলেন। এ সময় হঠাৎ চলন্ত মেশিন থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন কারখানার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে।

কারখানাটিতে গার্মেন্টসের বিভিন্ন বর্জ্য ও ঝুট প্রক্রিয়াজাত করে তুলা উৎপাদন করা হতো। এসব কাঁচামাল দাহ্য হওয়ায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে মির্জাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই কারখানার ভেতরে থাকা মেশিনপত্র ও উৎপাদিত তুলার বড় অংশ পুড়ে যায়।

মির্জাপুর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী জানান, মেশিনের ঘর্ষণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। অগ্নিকাণ্ডে প্রায় ৭ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে ফায়ার সার্ভিসের তৎপরতায় প্রায় ৭০ লাখ টাকার মালামাল আগুনের কবল থেকে রক্ষা করা সম্ভব হয়েছে।

অন্যদিকে, কারখানার মালিক সোহেল রানার দাবি, অগ্নিকাণ্ডে তাঁর প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে।

টাঙ্গাইলে শিশু ধর্ষণের চেষ্টা, ইট দিয়ে থেঁতলে দেওয়া হয়েছে নাক-মুখ

টাঙ্গাইলের কেন্দ্রীয় কালীবাড়ি এলাকায় সাড়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টা ও ইট দিয়ে নাক-মুখ থেঁতলে দেওয়ার অভিযোগে বিপ্লব (২২) নামে এক যুবককে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। শিশুটি টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসার ব্যয়ভার নেওয়ার কথা জানিয়েছেন প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

টাঙ্গাইলে ছয় শিক্ষাপ্রতিষ্ঠানে কেউ পাস করেনি, একটিতে পরীক্ষার্থী ছিল মাত্র ১ জন

টাঙ্গাইলে এইচএসসি ও সমমান পরীক্ষায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থীই পাস করতে পারেননি। এর মধ্যে ভূঞাপুরের অলোয়া হাই স্কুল অ্যান্ড কলেজ থেকে মাত্র একজন পরীক্ষায় অংশ নিয়েছিলেন। সাতজন শিক্ষকের এ প্রতিষ্ঠানের সেই শিক্ষার্থীও অকৃতকার্য হয়েছেন। গতকাল শনিবার রাতে টাঙ্গাইল জেলা শিক্ষা অফিস এ তথ্য নি

জনপ্রিয় টার্গেট

প্রিয়জন হাসপাতালে ভর্তি? হাসপাতালে রাত কাটাতে নিজের সঙ্গে রাখুন এসব স্ন্যাকস

মির্জাপুরের পাকুল্লায় আগুনে পুড়ল তুলার কারখানা

প্রকাশ: ০২:৫৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬