স্থানীয়রা জানান, হঠাৎ বিকট শব্দ হয়। ধারণা করা হচ্ছে, বিস্ফোরণের স্থানে একটি গাছ ছিল, গাছের মধ্যে টাইম বোমা রাখা ছিল।
গাংনী পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অ্যাডাম সুমন জানান, আজ বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান ছিল। এ কারণে কয়েকজন নেতাকর্মী নিয়ে বিএনপি অফিসের কাছাকাছি একটি চায়ের দোকানের পাশে দাঁড়িয়ে ছিলাম। হঠাৎ বিকট শব্দে দুটি টাইম বোমা বিস্ফোরিত হয়। পরে ধোঁয়া উঠতে থাকে। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে এই ঘটনায় আতঙ্ক বিরাজ করছে। বিএনপির কর্মসূচি বানচাল করার জন্য এ ঘটনা ঘটানো হতে পারে।
গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল বলেন, বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমাদের আজ অনুষ্ঠান ছিল। আমরা বিএনপির অফিসেই বসে ছিলাম। এ সময় হঠাৎ বিকট শব্দে টাইম বোমা বিস্ফোরিত হয়। আমরা সেখানে গিয়ে দেখি, দুটি ব্যাটারি পড়ে রয়েছে। আমাদের এ অনুষ্ঠানকে বানচাল করার জন্য কে বা কারা এটা রেখে গেছে, তা দ্রুত শনাক্ত করে দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি করছি প্রশাসনের কাছে।
গাংনী থানার পরিদর্শক (তদন্ত) শিমুল কুমার দাস বলেন, আমরা সংবাদ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘটনাস্থল থেকে বিস্ফোরিত আলামত উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে। যারা এর সঙ্গে জড়িত রয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনা হবে। তবে তিনি ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি।
নোয়াখালী পৌর এলাকার শহরের দত্তেরহাট ইসলামিয়া চক্ষু হাসপাতালে ভুল চিকিৎসায় এক শিশুমৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ঘটনার পর নিহতের স্বজনদের প্রতিবাদের মুখে সিভিল সার্জন তাৎক্ষণিকভাবে ওই হাসপাতালটি বন্ধের ঘোষণা দেন।
নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় চাঁদাবাজি ও থানার ওসির সঙ্গে উগ্র-আচরণের অভিযোগে ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. শুক্কুর আলীকে দলের সব পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
কৃষক ও খেতমজুরদের সমস্যা ও সংকট নিরসন, কৃষি উৎপাদন ব্যয় কমানো, ফসলের ন্যায্যমূল্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নসহ সাত দফা দাবিতে দিনাজপুরের ফুলবাড়ীতে স্মারকলিপি দিয়েছে জাতীয় কৃষক সমিতি। আজ রোববার (৬ সেপ্টেম্বর) সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার হাতে স্মারকলিপি তুলে দেন সংগঠনের নেতারা।
দৈনিক টার্গেট 






















