আজ সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে ত্রিশালের কানিহারী ইউনিয়নের তিরখী কালিরবাজার এলাকায় ময়মনসিংহ-গফরগাঁও আঞ্চলিক সড়কে বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সিএনজি চালক জসিমউদ্দিনসহ (৩৮) দুজন নিহত হন।
নিহত জসিম উদ্দিন ময়মনসিংহ সদর উপজেলার কোতোয়ালি থানার সুতিয়াখালী এলাকার মফিজ উদ্দিনের ছেলে। দুর্ঘটনায় নিহত অপর নারীর বয়স আনুমানিক ৩২ বছর বলে জানা গেছে। তাঁর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জসিম উদ্দিন যাত্রী নিয়ে গফরগাঁও থেকে ময়মনসিংহ শহরের দিকে যাচ্ছিলেন। তিরখী কালিরবাজার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। চালক জসিম উদ্দিন ঘটনাস্থলেই নিহত হন। অটোরিকশায় থাকা পাঁচ যাত্রী গুরুতর আহত হন।
ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত এক নারী মারা যান। বাকি চারজন চিকিৎসাধীন।
ত্রিশাল থানার উপপরিদর্শক পলাশ চন্দ্র রায় বলেন, ‘সিএনজি চালক ঘটনাস্থলেই প্রাণ হারান। হাসপাতালে নেওয়ার পর একজন নারী মারা গেছেন বলে জানতে পেরেছি। তাঁর নাম-পরিচয় এখনো জানা যায়নি। আহতরা চিকিৎসাধীন রয়েছেন।’
ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর আহমেদ প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, বালুভর্তি ট্রাকের চাপায় সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়।
এদিকে দক্ষিণ গফরগাঁওয়ে পৃথক সড়ক দুর্ঘটনায় রিফাত (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত রিফাত দক্ষিণ গফরগাঁওয়ের পাইথল ইউনিয়নের শহীদনগর গ্রামের আলম মিয়ার ছেলে।
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রথমবারের মতো হাঁটু পরিবর্তনের অস্ত্রোপচার হয়েছে। আজ সোমবার বিবিজান (৬০) নামের এক বৃদ্ধার পায়ে এই অস্ত্রোপচার করা হয়। সফল এই অস্ত্রোপচার অর্থোপেডিকস সার্জারি বিভাগের জন্য বিশেষ অর্জন বলছেন চিকিৎসকেরা।
যশোরের কেশবপুরে মায়ের সঙ্গে ভ্যানে চড়ে খালার বাড়ি যাওয়ার সময় গাছের কাটা ডাল পড়ে ফাতেমা খাতুন নামের দুই বছর বয়সী একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার দুপুরে উপজেলার ত্রিমোহিনী ইউনিয়নের বরণডালী গ্রামের ইনসানের মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্রসংসদের (ডাকসু) সংগ্রহশালাতে থাকা মুহাম্মদ আলী জিন্নাহর ৩টি ছবির ফ্রেম ভেঙে, ছিঁড়ে ফেলেছেন এক শিক্ষার্থী। তিনি নিজেকে আবু তৈয়ব হাবিলদার পরিচয় দিয়ে দাবি করেছেন, বিশ্ববিদ্যালয়ের উর্দু বিভাগে স্নাতক চতুর্থ বর্ষে পড়ছেন। ডাকসু নির্বাচনে সবচেয়ে প্রবীণ প্রার্থী…
দৈনিক টার্গেট 























