ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিল যমজ সন্তান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

স্থানীয় সূত্রে জানা যায়, আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে ফুলছড়ি উপজেলার এরেন্ডাবাড়ী ইউনিয়নের জিগাবাড়ীঘাট থেকে একটি নৌকা যাত্রা শুরু করে। নৌকাটি ব্রহ্মপুত্র নদ পেরিয়ে যাওয়ার পথে সকাল ১০টার দিকে মাঝনদীতে পৌঁছালে এক গর্ভবতী নারীর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। একপর্যায়ে নৌকার মধ্যেই তিনি যমজ সন্তানের জন্ম দেন।

ওই নারীর স্বামী মনোয়ার হোসেন বলেন, ‘অসুস্থ স্ত্রীকে সিজার করার জন্য গাইবান্ধায় নিয়ে যাওয়ার সময় পথে নৌকায় হঠাৎ তাঁর প্রসববেদনা শুরু হয়। নদীর মাঝখানে থাকায় কিছুটা দুশ্চিন্তায় পড়ে যাই। পরে নৌকাতেই আমার স্ত্রী যমজ সন্তানের জন্ম দেন। আল্লাহর রহমতে সন্তানদের মুখ দেখতে পেরেছি। সবার কাছে দোয়া চাই।’

নৌকায় থাকা এরেন্ডাবাড়ী এলাকার বাসিন্দা ফজলে রাব্বি বলেন, ‘হঠাৎ ওই নারীর প্রসববেদনা শুরু হলে নৌকায় থাকা সবাই চিন্তিত হয়ে পড়েন। নদীর মাঝখানে থাকায় তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়ার সুযোগ ছিল না। পরে নৌকাতেই যমজ সন্তানের জন্ম হয়।’

এরেন্ডাবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান আকন্দ বলেন, ‘মাঝনদীতে নৌকায় যমজ সন্তান জন্মের বিষয়টি জেনেছি। চরাঞ্চলের মানুষের জন্য জরুরি প্রসূতিসেবা পাওয়া অনেক সময় কঠিন হয়ে পড়ে। এ ধরনের পরিস্থিতিতে মা ও নবজাতকদের দ্রুত চিকিৎসাসেবা নিশ্চিত করা জরুরি।’

গাইবান্ধায় ভূমি কর্মকর্তার অপসারণ দাবিতে মানববন্ধন

গাইবান্ধার সাঘাটা উপজেলা সহকারী ভূমি কর্মকর্তা শ্রী রতন কুমার দত্তের বিরুদ্ধে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ তুলে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন স্থানীয়রা। আজ রোববার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে ‘স্থানীয় সচেতন নাগরিক’-এর ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

ঋণের চাপ সইতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ, পকেটে মিলল চিরকুট

গাইবান্ধা পৌর শহরে চড়া সুদের ঋণের চাপ সহ্য করতে না পেরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আবু বক্কর সিদ্দিক (৫২) নামের এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। আজ রোববার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা পৌর শহরের ২ নম্বর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আবু বক্কর সিদ্দিক গাইবান্ধা পৌর শহরের পূর্ব কোমরনই পাড়া এলাকার মৃত

সুন্দরগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

গাইবান্ধার সুন্দরগঞ্জে ককটেল বিস্ফোরণের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. মজিবর রহমান মজিকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মজিবর রহমান উপজেলার বেলকা ইউনিয়নের জিগাবাড়ী গ্রামের আকবর আলীর ছেলে। তিনি বেলকা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।

জনপ্রিয় টার্গেট

তেজগাঁওয়ে ছিনতাইয়ের চেষ্টাকালে দুই যুবক গ্রেপ্তার

ব্রহ্মপুত্রের বুকে নৌকার পাটাতনে জন্ম নিল যমজ সন্তান

প্রকাশ: ০৪:৪৯:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬