গতকাল শনিবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার আলাইপুর নাপিতপাড়া গ্রামে পরিচালিত এক অভিযানে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়। গ্রেপ্তার রোজিনা খাতুন ওই গ্রামের রুবেল হোসেনের স্ত্রী।
জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সাবিনা ইয়াসমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শনিবার রাতে বাঘা এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে ছিল ডিবি পুলিশের একটি দল। এ সময় গোপন সংবাদ আসে যে আলাইপুর গ্রামে রুবেল ও তাঁর স্ত্রীর কাছে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র মজুত রয়েছে।
প্রাপ্ত সংবাদের ভিত্তিতে ওই বাড়িতে ঝটিকা অভিযান চালায় পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে রোজিনা খাতুন পালানোর চেষ্টা করলে তাঁকে ঘিরে ধরে আটক করা হয়। পরবর্তীতে তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে শয়নকক্ষের খাটের নিচে তল্লাশি চালিয়ে সাদা পলিথিনে মোড়ানো একটি শপিং ব্যাগের ভেতর থেকে দুটি বিদেশি পিস্তল, তিনটি খালি ম্যাগাজিন ও সাত রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, অভিযানের সময় কৌশলে পালিয়ে যাওয়া রুবেল হোসেনকে গ্রেপ্তারে অভিযান চলছে। গ্রেপ্তার রোজিনার বিরুদ্ধে বাঘা থানায় আগের একটি মামলা রয়েছে। অন্যদিকে পলাতক স্বামী রুবেলের বিরুদ্ধে রাজশাহীর বিভিন্ন থানায় ১৩টি, নরসিংদীতে একটি এবং কুষ্টিয়া জেলায় একটিসহ মোট ১৫টি মামলা রয়েছে।
বরিশালের গৌরনদীতে ফজরের নামাজ শেষে মসজিদ থেকে বাড়ি ফেরার পথে ইজিবাইকের ধাক্কায় মো. ফারুক সরদার (৫৫) নামের এক মুসল্লি নিহত হয়েছেন। এ ঘটনায় রুস্তম মীর (৬৫) নামের আরও এক মুসল্লি গুরুতর আহত হয়েছেন। তাঁকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মুন্সিগঞ্জের সিরাজদিখানে সমাজসেবা অধিদপ্তরের অনুদানের কথা বলে ইসলামিক ফাউন্ডেশনের ছয় শিক্ষকের কাছ থেকে ১ লাখ ৫৯ হাজার ১০০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, কথিত দুই কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে তদন্ত, টাকা ফেরত এবং আইনগত ব্যবস্থা নেওয়া হোক।
আজ রোববার সকালে স্থানীয় এক যাত্রীকে নিয়ে প্রিতম এরিক কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান। পরে ফেরার পথে দক্ষিণ কুমড়াকাপন এলাকায় ধলাই নদীর পাড়ে টমটমটি ঘোরানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে সেটি নদীতে পড়ে যায়। এ সময় টমটমসহ চালকও পানিতে তলিয়ে যান।
দৈনিক টার্গেট 




















