ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্তমান কর্মএলাকা বহাল রাখার দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আজ রোববার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির সভাপতি শাহ্ মো. নেছারুল হক।

লিখিত বক্তব্যে বলা হয়, প্রস্তাবিত বিধিমালায় নিকাহ্ রেজিস্ট্রারদের কর্ম-অধিক্ষেত্র তিন ভাগে বিভক্ত করা এবং পৌরসভার প্রতিটি ওয়ার্ডে একজন করে নিকাহ্ রেজিস্ট্রার নিয়োগের প্রস্তাব করা হয়েছে। পাশাপাশি সাধারণ শিক্ষায় শিক্ষিত ব্যক্তিদের এ পদে নিয়োগের সুযোগ রাখার প্রস্তাব করা হয়েছে। এসব পরিবর্তন বিদ্যমান প্রশাসনিক কাঠামো ও নিকাহ্ রেজিস্ট্রারদের পেশাগত স্থিতিশীলতায় নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

সংবাদ সম্মেলনে বিদ্যমান কর্ম-অধিক্ষেত্র বহাল, মৃত ও অবসরজনিত শূন্য পদে যোগ্য উত্তরাধিকারী হিসেবে নিকাহ্ রেজিস্ট্রারদের যোগ্য পুত্রদের লাইসেন্স প্রদান, বিবাহ ও তালাক নিবন্ধন ফি বৃদ্ধি, আগের বিধিমালায় উল্লেখিত শিক্ষাগত যোগ্যতা বহাল এবং বিধিমালা প্রণয়নে নিকাহ্ রেজিস্ট্রারদের অন্তত দুইজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

বক্তারা বলেন, বিবাহ ও তালাক নিবন্ধনের ক্ষেত্রে ইসলামী শরিয়ত ও মুসলিম পারিবারিক আইন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান থাকা জরুরি। তাই সাধারণ শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা ও সংশ্লিষ্ট বিষয়ে দক্ষতাকে নিয়োগের ক্ষেত্রে গুরুত্ব দিতে হবে।

দাবি আদায়ে আগামী ১৬ নভেম্বর দেশের সব জেলায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি ও কলমবিরতি এবং ১৭ নভেম্বর জাতীয় প্রেসক্লাবে সমাবেশের ঘোষণা দেন তাঁরা।

সংবাদ সম্মেলনে বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার কল্যাণ সমিতির সভাপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বাংলাদেশ মুসলিম নিকাহ্ রেজিস্ট্রার সমিতির মহাসচিব কাজী সেলিম রেজা উপস্থিত ছিলেন।

আজিমপুরে গোপন বৈঠক থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা-কর্মী গ্রেপ্তার

ঢাকার আজিমপুর থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) লালবাগ থানা। পুলিশ জানায়, গতকাল শনিবার রাতে মিছিলের আয়োজন ও গোপন বৈঠকের সময় তাঁদের গ্রেপ্তার করা হয়।

‎সড়ক দুর্ঘটনায় প্রাণহানি ঠেকাতে সমন্বিত আইন প্রণয়নের আহ্বান

‎সড়ক দুর্ঘটনায় প্রতিরোধযোগ্য প্রাণহানি ও গুরুতর আহতের ঘটনা কমাতে দ্রুত সমন্বিত সড়ক নিরাপত্তা আইন প্রণয়নের আহ্বান জানিয়েছেন সংসদ সদস্য, নীতিনির্ধারক ও সড়ক নিরাপত্তা বিশেষজ্ঞরা।

রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫২০, মামলা ৩৯

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৩৯টি মামলা করা হয়। অভিযানে মাদকদ্রব্যসহ বিভিন্ন আলামত উদ্ধার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সিলেটে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের কার্যালয়ে অগ্নিসংযোগ

বর্তমান কর্মএলাকা বহাল রাখার দাবি নিকাহ্ রেজিস্ট্রারদের

প্রকাশ: ০৪:১৪:৫০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬