ঢাকা ১২:৫২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

স্থানীয় লোকজনের দাবি, বরকে পছন্দ হয়নি কনের। তাই বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়ে বিয়ে ভাঙার চেষ্টা করেছেন তিনি।

আজ বুধবার বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

বর তাওফিকুর রহমান (২৫) সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে। কনে সাদিয়া আক্তার (২০) মোহনগঞ্জের বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে।

বরের চাচাতো ভাই বজলুর রহমানের ভাষ্য, আজ বুধবার বেলা ৩টার দিকে তাঁরা বর তাওফিকুর রহমানকে নিয়ে কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও তখন উপস্থিত ছিলেন। বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। তিনি নিজেও বরের পাশে বসা ছিলেন। এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে এসে বলেন, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।

বজলুর রহমান বলেন, ‘মিষ্টি মুখে দেওয়ার সময় বর তাতে বিষের গন্ধ পান। বিষয়টি জানালে আমরা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করি। এ সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতলও দেখতে পাই। পরে মিষ্টি রেখে ওই তরুণী দ্রুত সেখান থেকে চলে যান।’

বজলুর আরও বলেন, ‘বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীকে খোঁজাখুঁজি করা হয়। কিন্তু তাঁকে পাওয়া যায়নি। কনের পরিবারের লোকজনও ওই তরুণীকে চেনেন না বলে জানান। এ ঘটনায় আমরা ভয় পেয়ে যাই এবং দ্রুত বরকে নিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাই। পরে আমরা বাড়ি ফিরে আসায় বিয়ে আর হয়নি। দুই পরিবারের আলোচনার পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম বলেন, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান নামের এক যুবক জরুরি বিভাগে আসেন। তাঁর স্বজনেরা জানান, বিয়ের অনুষ্ঠানে তাঁকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। তিনি ভীত ও মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, বিকেলে বরপক্ষের লোকজন মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ করেন। তবে মিষ্টিতে আদৌ বিষ ছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে কোনো ষড়যন্ত্রও থাকতে পারে। ঘটনার পর বরপক্ষ বিয়ে না করেই চলে যায়।

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়েছেন, যাতে বিয়ে ভেঙে যায়—এমনটি শুনেছি। তবে এ ঘটনার সত্যতা তিনি নিজে নিশ্চিত হতে পারেননি বলেও জানান চেয়ারম্যান।

এ বিষয়ে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, ‘এ ধরনের কোনো ঘটনার কথা আমার জানা নেই। এখনো কেউ থানায় অভিযোগ করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

এক রাতের অগ্নিকাণ্ডে ৯ ঘর ছাই, পুড়ল গবাদিপশু ও ধান

নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে কৃষকদের বসতঘর, গোয়ালঘর ও ধানের বাংলাসহ অন্তত ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে চারটি গরু, দুটি ছাগল ও অর্ধশতাধিক হাঁস মারা গেছে। এ ছাড়া গোলা ও ধানের বাংলায় সংরক্ষিত ধান, ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। দুই ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

অন্তঃসত্ত্বা প্রধান শিক্ষিকার পেটে লাথি, নেত্রকোনায় দুই বিএনপি নেতাকে শোকজ

উপজেলা বিএনপির সভাপতি মাসুম চৌধুরী বলেন, জেলা বিএনপির সভাপতি ও নেত্রকোনা-২ আসনের সংসদ সদস্য আনোয়ারুল হক এবং সাধারণ সম্পাদক ও নেত্রকোনা-৩ আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম হিলালির পরামর্শে জরুরি সভা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নেত্রকোনায় গ্রামীণ ব্যাংকের আরও এক শাখায় আগুন দেওয়ার চেষ্টা

নেত্রকোনায় এবার গ্রামীণ ব্যাংকের রৌহা শাখায় আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ সময় নিরাপত্তাকর্মীর উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় তারা। একই রাতে সদর উপজেলার চল্লিশা রেলস্টেশনের কাছে রেললাইনের ওপর শুকনো বাঁশ ও কাঠ জড়ো করে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে।

জনপ্রিয় টার্গেট

বরিশালে পার্কিং করা বাসে আগুন-ট্রাকে পেট্রলবোমা, মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

প্রকাশ: ১২:১৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬