দোহাজারী পৌরসভার হাছনদণ্ডী এলাকার নাসির মাস্টার বাড়িতে শনিবার রাতে এ ঘটনা ঘটে। আজ রোববার সন্ধ্যায় চন্দনাইশ থানা-পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।
নিহতের ছোট বোন হাফছা অভিযোগ করেন, প্রায় ছয় বছর আগে নাসির মাস্টার বাড়ির খাইরুল বশরের ছেলে জাহেদুল ইসলামের সঙ্গে মিনহাজের বিয়ে হয়। তাঁদের ৩ ও দেড় বছর বয়সী দুই ছেলে রয়েছে।
হাফছার ভাষ্য, বিয়ের পর জাহেদুল অন্য এক নারীর সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এতে বাধা দেওয়ায় মিনহাজকে প্রায়ই মারধর করা হতো।
হাফছা বলেন, শুক্রবার রাতে জাহেদুল ওই নারীর সঙ্গে মুঠোফোনে কথা বলার সময় মিনহাজ ফোনটি নিয়ে ওই নারীর সঙ্গে কথা বলেন। এ ঘটনাকে কেন্দ্র করে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে শনিবার রাতে জাহেদুলসহ পরিবারের কয়েকজন মিনহাজকে মারধর করেন।
হাফছার দাবি, রাত একটার দিকে জাহেদুল ফোন করে জানান, মিনহাজ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। বিষয়টি বিশ্বাস না করায় জাহেদুল ভিডিও কলে মিনহাজকে দেখান। ভিডিও কলে মিনহাজকে মেঝেতে পড়ে থাকতে দেখা যায় বলে জানান হাফছা।
নিহতের পরিবারের অভিযোগ, ঘটনাস্থলে গিয়ে তাঁরা মিনহাজকে মেঝেতে পড়ে থাকতে দেখেন। শ্বশুরবাড়ির লোকজন বিষয়টি কাউকে না বলতে চাপ দেন। মিনহাজ বাথরুমে পড়ে মারা গেছেন বলে প্রচার করতে বলা হয়। একটি আপসনামাও প্রস্তুত করা হয়েছিল বলে অভিযোগ পরিবারের সদস্যদের।
পরিবারের সদস্যদের দাবি, পুলিশ সুরতহাল করার সময় মিনহাজের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং হাত, পা ও গলায় রশি দিয়ে বাঁধার কালো দাগ দেখতে পায়।
নিহতের বাবা আবুল ফজল বাদী হয়ে হত্যা মামলা করার প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছে পরিবার।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম দিদারুল ইসলাম সিকদার বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত স্বামী জাহেদুল ইসলামকে আটক করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা দেওয়া হলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীর বাড্ডায় দাবিকৃত চাঁদা না দেওয়ায় বাসায় ঢুকে এক যুবককে গুলি করার অভিযোগ উঠেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে ময়নারবাগ বউবাজার এলাকায় এ ঘটনা ঘটে।
গাইবান্ধার সুন্দরগঞ্জ পৌরসভার নির্মাণ করা পানি শোধনাগারটি চালুর দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। আজ রোববার দুপুর ১২টার দিকে পৌরসভার প্রধান ফটকের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
চট্টগ্রামের সাতকানিয়ায় স্টার লাইন পরিবহনের বাসের ধাক্কায় ষষ্ঠ শ্রেণির ছাত্রী ঈশা দাশ গুরুতর আহত হয়েছে। ঘটনার প্রতিবাদে শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করেন। এ সময় বাস ভাঙচুর ও সড়কে আগুন জ্বালানো হয়।
দৈনিক টার্গেট 




















