আজ শুক্রবার বিকেল ৪টার দিকে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নেন। এর আগে জুমার নামাজ শেষে বিকেল ৩টার দিকে পুরান ঢাকার চকবাজারের চক মসজিদ এলাকা থেকে শাহবাগের উদ্দেশে মিছিল নিয়ে রওনা হন তারা। শাহবাগে প্রায় দেড় ঘণ্টা অবস্থানের পর বিকেল সাড়ে ৫টার দিকে তারা সরে গেলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
বিক্ষোভে আন্দোলনকারীরা নোয়াখালী বিভাগ ঘোষণার দাবিসংবলিত টি-শার্ট, ব্যানার ও ফেস্টুন নিয়ে অবস্থান নেন। তাঁদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে শাহবাগ এলাকা। তাদের দাবি, নোয়াখালীকে দ্রুত পৃথক প্রশাসনিক বিভাগ ঘোষণা করতে হবে।
তাঁদের অবস্থান কর্মসূচির কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ হয়ে তীব্র ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রী ও চালকেরা। পরিস্থিতি সামাল দিতে কিছু যানবাহনকে বিকল্প সড়ক দিয়ে চলাচল করতে দেখা যায়।
কক্সবাজারের মহেশখালীতে সাগরে মাছ ধরার ট্রলার ডুবে নিখোঁজ এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মরদেহের সংখ্যা দাঁড়াল তিনজনে। আজ শুক্রবার বেলা ১২টার দিকে বঙ্গোপসাগরের সোনাদিয়া চ্যানেল থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। তবে এখনো নিখোঁজ রয়েছেন আরেক জেলে।
গাজীপুরের শ্রীপুরে পুকুরে বিষ প্রয়োগ করে সাড়ে ১৬ হাজার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এতে মাছচাষি মো. বাদশা মিয়ার প্রায় ১২ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার মাওনা ইউনিয়নের সিংগারদিঘি গ্রামের জগদীশ মোড় এলাকায় এ ঘটনা ঘটে…
তীব্র গরমে একপশলা বৃষ্টি যখন স্বস্তির পরশ হয়ে আসে, তখন সবার মুখে হাসি ফোটে। কিন্তু জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতেরচর বলিদাপাড়া এলাকার বিধবা খুদেজা বেগমের কাছে সেই বৃষ্টিই যেন আতঙ্কের আরেক নাম। আকাশে মেঘ জমলেই তাঁর বুক কেঁপে ওঠে। কারণ, মাথার ওপর নেই নিরাপদ ছাদ, আছে শুধু পলিথিনের ছাউনি।
দৈনিক টার্গেট 

















