নির্বাচনের খবর নেই, ব্যানার-পোস্টারে ঢেকে গেল মাদারীপুর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৬ বার পঠিত হয়েছে

জানা গেছে, জাতীয় সংসদ নির্বাচন থেকে শুরু করে স্থানীয় সরকার নির্বাচন কোথাও রঙিন পোস্টার বা ব্যানারে প্রচার-প্রচারণার কোনো বিধি নেই। অথচ নির্বাচনের কোনো খবর না থাকলেও নিজেদের পরিচিতি বাড়াতে ও নিজের কাজকর্ম তুলে ধরতে মেয়র প্রার্থীরা মাদারীপুর শহরে পোস্টার-ব্যানার টাঙাচ্ছেন।

সরেজমিনে দেখা যায়, মাদারীপুর জেলা প্রশাসকের বাসভবনের সামনে, নতুন বাসস্ট্যান্ড ও পুরোনো বাসস্ট্যান্ড এলাকা, জেলা শিল্পকলা একাডেমির সামনে, সদর উপজেলা পরিষদের সামনে, গণপূর্ত বিভাগের সামনেসহ শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে টাঙানো হয়েছে পোস্টার-ব্যানার। শহরের গাছে গাছেও পেরেক মেরে পোস্টার ব্যানার টাঙানো হয়েছে।

পোস্টার-ব্যানারে সম্ভাব্য মেয়র প্রার্থীদের মধ্যে রয়েছেন অ্যাডভোকেট মো. জামিনুর হোসেন মিঠু, অ্যাডভোকেট রেজাউল করিম রেজা, মর্তুজা আলম ঢালী, মিজানুর রহমান মুরাদ, রফিকুল ইসলাম মাতুব্বর, নজরুল ইসলাম লিটু, সাইদুল ইসলাম লাবলু হাওলাদার, অহিদুজ্জামান খান অহিদ, আবদুল্লাহ আল মামুন চৌধুরী, কাজী কাওসার প্রমুখ।

নাম প্রকাশ না করার শর্তে সম্ভাব্য এক প্রার্থী বলেন, অনেকেই পরিচিতির জন্য নিজের পোস্টার বা ব্যানার টাঙিয়েছেন। তাই আমিও প্রচার ও পরিচিতির জন্য টাঙিয়েছি। যদি প্রশাসন তা অপসারণ করে আর কেউ যদি না টাঙায়, তাহলে আমিও এই কাজ থেকে বিরত থাকব।

মাদারীপুর সরকারি কলেজের শিক্ষার্থী নবীন হাসান বলেন, শহরের চারপাশেই বিভিন্ন নেতাদের রঙিন ব্যানার পোস্টারে ভরা, যা দেখতে মোটেও ভালো লাগে না। নির্বাচনের কোনো কার্যক্রম এখনো শুরু হয়নি। এখনই এই অবস্থা। প্রশাসনের উচিত অভিযান চালিয়ে এসব নামানো।

মাদারীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খোন্দকার আবু আহমেদ ফিরোজ ইলিয়াস বলেন, বেশ কয়েকবার অভিযান চালিয়ে পোস্টার-ব্যানার অপসরণ করা হয়েছিল। জেলা প্রশাসনও অভিযান চালিয়ে অপসারণ করেছিল। কিন্তু অপসারণ করার কয়েক দিন যেতেই আবার তাঁরা পোস্টার-ব্যানার লাগায়। খুব শিগগিরই আবার এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।

ঢাকার সাভারে ছাত্রদল নেতা মনোয়ারুল ইসলাম বকশীকে (৩০) পাঁচতলার ছাদ থেকে ফেলে হত্যার অভিযোগে দায়ের করা মামলার এজাহারনামীয় আসামি মো. মিন্টুকে (৪৪) রংপুরের পীরগাছা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রাতে কারাগারে অসুস্থ হয়ে পড়লে কারারক্ষীরা ওই বন্দীকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসেন। তবে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে…

জনপ্রিয় টার্গেট

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে যাত্রীবাহী বাসের ধাক্কা, শিশুসহ আহত ৩

নির্বাচনের খবর নেই, ব্যানার-পোস্টারে ঢেকে গেল মাদারীপুর

প্রকাশ: ১২:০২:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬