ঢাকা ০৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

নিহত অদ্বৈত্য সরকার আদিত্য খালিয়াজুরী উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের মুরাদপুর গ্রামের মৃত অক্ষয় সরকারের ছেলে। তিনি স্থানীয় মুরাদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকাল ৭টার দিকে চাঁদপুর গ্রামের মধ্যবর্তী স্থানে সুরমা নদীতে একটি মরদেহ ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে বিষয়টি পুলিশ ও নিখোঁজ শিক্ষকের পরিবারকে জানানো হয়। খবর পেয়ে স্বজনেরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি অদ্বৈত্য সরকার আদিত্যের বলে শনাক্ত করেন।

পরিবারের সদস্যদের বরাতে পুলিশ জানায়, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) রাত ৯টার দিকে বাড়ি থেকে স্থানীয় বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হয়েছিলেন অদ্বৈত্য সরকার। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। স্বজন ও এলাকাবাসী সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো সন্ধান পাননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে গিয়ে নদী থেকে মরদেহটি উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

তিনি বলেন, ‘দুই দিন ধরে পানিতে থাকায় মরদেহে পচন ধরেছে। এ কারণে শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন রয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে বোঝা যাচ্ছে না। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।’

বর পছন্দ হয়নি, বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠালেন কনে

বিয়ের সব আয়োজন সম্পন্ন। বাড়িতে বরযাত্রী ও আত্মীয়স্বজনের ভিড়, উপস্থিত কাজিও। এরই মধ্যে বোরকা পরা এক তরুণী বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে আসেন। মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। পরে ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখে ছড়িয়ে পড়ে আতঙ্ক। শেষ পর্যন্ত বিয়ে না করেই বাড়ি ফেরেন

নেত্রকোনায় সাবেক এমপির স্বামীসহ আওয়ামী লীগের ১৩ নেতা-কর্মী গ্রেপ্তার

নেত্রকোনার ছয় উপজেলায় পৃথক অভিযান চালিয়ে সংরক্ষিত নারী আসনের সাবেক এক সংসদ সদস্যের স্বামীসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১৩ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এক রাতের অগ্নিকাণ্ডে ৯ ঘর ছাই, পুড়ল গবাদিপশু ও ধান

নেত্রকোনার বারহাট্টা ও মোহনগঞ্জে পৃথক অগ্নিকাণ্ডে কৃষকদের বসতঘর, গোয়ালঘর ও ধানের বাংলাসহ অন্তত ৯টি ঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে চারটি গরু, দুটি ছাগল ও অর্ধশতাধিক হাঁস মারা গেছে। এ ছাড়া গোলা ও ধানের বাংলায় সংরক্ষিত ধান, ঘরের আসবাবপত্রসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে। দুই ঘটনায় প্রায় ৩০ লাখ টাকার ক্ষতি

জনপ্রিয় টার্গেট

নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহ

নিখোঁজের দুই দিন পর নদীতে মিলল স্কুলশিক্ষকের অর্ধগলিত মরদেহ

প্রকাশ: ০৩:২০:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬