আজ রোববার দুপুরে জেলা ও দায়রা জজ মো. আবু শামীম আজাদ পাঁচজনের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ মামলায় দুজন পলাতক রয়েছেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত হলেন বাবুল সাহা জীবন (৪২), নাজমুল ইসলাম (৩৭), সঞ্জয় দাস (৩৯), মিলন (৪১), বশির (৪০), সমীর চন্দ্র মণ্ডল (৩৯) ও কাউছার (৪৩)।
জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল কালাম আজাদ জাকির বলেন, ২০১৭ সালের ১৫ আগস্ট মাসদাইর এলাকায় একটি বহুতল ভবনে বন্ধুরা মাদক সেবনের পর হত্যার উদ্দেশ্যে শুভ্রকে মাথায় আঘাত করে হত্যা করে। এরপর ঘটনাটি বিভিন্ন খাতে নেওয়ার জন্য ভবন থেকে তাঁকে নিচে ফেলে দেয়।
এই ঘটনায় নিহতের বাবা সাখাওয়াত হোসেন বাদী হয়ে ফতুল্লা থানায় সাতজনকে আসামি করে মামলা করেন। দীর্ঘ বিচারিক কার্যক্রমে আদালত ২৯ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন।
চট্টগ্রামের খুলশীতে গ্রেপ্তার ৬৩ বিদেশি নাগরিকের সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি ১৫ সেপ্টেম্বর সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। সাইবার সুরক্ষা আইনের মামলায় গ্রেপ্তার এই ব্যক্তিদের বিরুদ্ধে অনলাইন প্রতারণাসহ সাইবার অপরাধে জড়িত থাকার প্রাথমিক অভিযোগ রয়েছে।
জাঁকজমকপূর্ণ বিয়ের অনুষ্ঠান ছিল। ছিল প্রচুর সাজসজ্জা, ভরপুর খাওয়া দাওয়ার আয়োজনও। কিন্তু কে জানত, ফিরতি পথেই আনন্দের সব রং নিভে গিয়ে ভয়াবহ বিপর্যয় নেমে আসবে পরিবারটির ওপর! বিয়ের অনুষ্ঠান শেষে কক্সবাজারে ফেরার পথে কাভার্ডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছেন কনের ভাই, বোন, মামা ও চালক।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় শারীরিক অসুস্থতা ও বার্ধক্যজনিত কারণে দলীয় কর্মকাণ্ডে অংশ নিতে না পারার কথা বলে পদত্যাগের ঘোষণা দিয়েছেন শৈলেন্দ্র নাথ বাইন নামে এক আওয়ামী লীগ নেতা। আজ রোববার বিকেলে উপজেলার গোপালপুর ইউনিয়নের নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন তিনি।
দৈনিক টার্গেট 





















