নরসিংদীর মনোহরদীতে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১৬ বার পঠিত হয়েছে

গত শুক্রবার ও গতকাল শনিবার দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। আজ রোববার দুপুরে মনোহরদী থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান নরসিংদীর শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার রায়হান সরকার।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বড়নগর গ্রামের বাদশা মিয়ার ছেলে ইমন (২৮), একই গ্রামের মুজিবুর রহমানের ছেলে মো. রিফাত হৃদয় (২৮), কুমিল্লার দেবিদ্বার উপজেলার গুনাইঘর গ্রামের জসিম উদ্দিনের ছেলে আব্দুল্লাহ আল মুন্না ওরফে রুমান, কিশোরগঞ্জের ইটনা উপজেলার ভূঁইয়ারপাড় গ্রামের রাজা মিয়ার ছেলে রহমত আলী ওরফে জিল্লুর এবং নোয়াখালীর সেনবাগ পৌরসভার আবু তাহেরের ছেলে জসিম উদ্দিন।

পুলিশ জানায়, ৫ সেপ্টেম্বর রাত ১টার দিকে ঢাকা-কিশোরগঞ্জ সড়কের মনোহরদী উপজেলার একদুয়ারিয়া ইউনিয়নের চঙ্গভান্ডা এলাকায় ইসমাইল হোসেনের বাড়ির সামনে ডিমবোঝাই একটি পিকআপ ভ্যান আটকায় ডাকাতেরা। এ সময় চালক ও তাঁর সহযোগীকে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে হাত-পা বেঁধে ডাকাতদের ব্যবহৃত পিকআপে তুলে নেয় তারা। পরে হেতেমদী-সাগরদী বাইপাস সড়কের পাশে তাঁদের ফেলে রেখে ডিমবোঝাই পিকআপটি নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় পিকআপের মালিক মো. মফিজুল ইসলাম বাদী হয়ে মনোহরদী থানায় মামলা করেন। পরে নরসিংদীর পুলিশ সুপারের নির্দেশে তথ্যপ্রযুক্তির সহায়তায় নারায়ণগঞ্জ ও নোয়াখালীতে অভিযান চালায় পুলিশ।

অভিযানের একপর্যায়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর মহাসড়ক এলাকা থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল শনিবার নোয়াখালীর সেনবাগ দক্ষিণ বাজার এলাকায় অভিযান চালিয়ে লুণ্ঠিত ডিমের ক্রেতা ও ডাকাতদের পূর্বপরিচিত জসিম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর হেফাজত থেকে লুণ্ঠিত পিকআপ ভ্যান, ৯৮টি ডিমের খালি ক্যারেট ও ডিম বিক্রির ১০ হাজার টাকা উদ্ধার করা হয়।

সহকারী পুলিশ সুপার রায়হান সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিরা আন্তজেলা ডাকাত দলের সদস্য। তারা বিভিন্ন জেলার সড়ক ও মহাসড়কে নিয়মিত ডাকাতি করে আসছিল। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হলে আদালত তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

সংবাদ সম্মেলনে মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর বাদশা, উপপরিদর্শক (এসআই) শহীদুজ্জামান ও মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোবারক হোসেন উপস্থিত ছিলেন।

আরেক মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মডেল সিমু আক্তার বৃষ্টি ওরফে মিষ্টি সুবাসকে। আজ রোববার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. তাজুল ইসলাম সোহাগ গ্রেপ্তার দেখানোর এ নির্দেশ দেন।

কুমিল্লার বাঙ্গরা বাজার থানার শ্রীকাইল ইউনিয়নে নিজ ঘরে ঢুকে আনোয়ার হোসেন (৪৫) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় স্বামীকে রক্ষা করতে এগিয়ে গেলে হামলাকারীদের ধারালো অস্ত্রের আঘাতে তাঁর স্ত্রীও গুরুতর আহত হন।

নাগরিকদের ব্যক্তিগত ও রাষ্ট্রীয় সংবেদনশীল তথ্য অবৈধভাবে সংগ্রহ, কেনাবেচা ও সরবরাহের অভিযোগে মো. মেহেদী হাসান (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব-১০। গত শনিবার রাত সোয়া ১টার দিকে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব চড়াইল এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

নরসিংদীর মনোহরদীতে ডাকাতির ঘটনায় পাঁচজন গ্রেপ্তার

প্রকাশ: ০৩:৪৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬