দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক আব্দুল্লাহ আল মামুন অভিযোগ গঠনের নতুন তারিখ ধার্য করেন।

দুদকের আইনজীবী তরিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, আজ মামলাটির অভিযোগ গঠন শুনানির দিন নির্ধারণ ছিল। কিন্তু আসামিপক্ষের আইনজীবী ডেঙ্গু ও কিডনি রোগে আক্রান্ত হওয়ায় আদালতে উপস্থিত হতে পারেননি। এ কারণে আসামিপক্ষ সময়ের আবেদন করে। আদালত আবেদন মঞ্জুর করে অভিযোগ গঠন বিষয়ে শুনানির জন্য নতুন তারিখ ধার্য করেন।

এ মামলায় অন্য আসামিরা হলেন— আসাদুজ্জামান খান কামালের স্ত্রী লুৎফুল তাহমিনা খান, ছেলে শাফি মোদ্দাছির খান জ্যোতি ও মেয়ে শাফিয়া তাসনিম খান।

শুনানিকালে এ মামলায় কারাগারে থাকা শাফি মোদ্দাছির খান জ্যোতিকে আদালতে হাজির করা হয়। অন্যরা পলাতক রয়েছেন।

২০২৪ সালের ৯ অক্টোবর আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে মামলা করে দুদক। গত বছরের ১৮ ডিসেম্বর তদন্ত শেষে আসাদুজ্জামান খান কামালসহ ৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে দুদক।

মামলার অভিযোগে বলা হয়েছে, আসাদুজ্জামান খান একজন পাবলিক সার্ভেন্ট হিসেবে অসাধু উপায়ে অপরাধমূলক অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ২২ কোটি ৫৮ লাখ ৪০ হাজার ১৬২ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন করেন।

এ ছাড়া তাঁর বিরুদ্ধে ৯টি ব্যাংক হিসাবে ৮৭ কোটি ৪৬ লাখ ২৬ হাজার ৯৩৩ টাকা লেনদেনের অভিযোগ আনা হয়েছে। অবৈধ উপায়ে অর্জিত এসব অর্থ ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অন্যত্র স্থানান্তর করে তিনি মানি লন্ডারিংয়ের অপরাধ করেছেন।

‎ঢাকার পরিবহনব্যবস্থায় শৃঙ্খলা ফেরাতে কঠোর অবস্থানে প্রধানমন্ত্রী: এমপি শিমুল বিশ্বাস ‎

রাজধানীর গণপরিবহনে শৃঙ্খলা ফেরাতে প্রধানমন্ত্রী কঠোর অবস্থান নিয়েছেন বলে জানিয়েছেন পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস। প্রধানমন্ত্রীর প্রত্যাশা অনুযায়ী পরিবহন খাতে পরিবর্তনের উদ্যোগ দ্রুততর করা হয়েছে বলেও জানান তিনি।

তাহসিফ হত্যা মামলায় পুলিশের হেফাজতে সেই তরুণী

বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যুর ঘটনায় এক তরুণীকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ। পুলিশ বলছে, ওই তরুণী তাহসিফের বান্ধবী। ঘটনার দিন রাতে উত্তরার একটি বারে তাঁরা দেড় ঘণ্টা সময় কাটিয়েছিলেন। সেখানে বন্ধু দীপও ছিলেন।

খিলগাঁও থেকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁও এলাকায় অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসম্পাদক তানভীর আহমেদ রাকিবকে (৪৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৩১ অক্টোবর) রাত আনুমানিক ১১টা ৪৫ মিনিটে খিলগাঁও থানাধীন দক্ষিণ গোড়ান এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জনপ্রিয় টার্গেট

তেল-গ্যাস অনুসন্ধানে সিঙ্গাপুরের কোম্পানিগুলোকে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানালেন স্পিকার

দুর্নীতির মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

প্রকাশ: ০৪:৩৬:২৫ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬