১২:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দশমিনায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

আটক রাজ আহমেদ বহরমপুর ইউনিয়নের উত্তর আদমপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আবদুল গফুর ধনীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের ঘোষিত অবরোধ কর্মসূচির মধ্যে গতকাল রাতের কোনো এক সময় বিদ্যালয়ের তিনটি কক্ষে তালা দেওয়া হয়। আজ সকাল ৯টার দিকে প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে কক্ষগুলোতে তালা দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তালা ভেঙে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করে।

এদিন বিদ্যালয়ে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা থাকায় তালা ভেঙে পরীক্ষার্থীদের কক্ষে ঢুকতে হয়েছে।

স্থানীয় বাসিন্দা মতলেব মল্লিক ও মিল্টন জানান, সকালে প্রধান শিক্ষক বাজারে গিয়ে তাঁদের বিষয়টি জানান। বিদ্যালয়ে পরীক্ষা থাকায় তাঁরা স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে দেন।

প্রধান শিক্ষক শাহাবুদ্দিন বলেন, প্রতিদিনের মতো গতকালও শ্রেণি কার্যক্রম শেষে তিনি বাড়ি চলে যান। আজ সকালে এসে অফিসকক্ষ ও দুটি শ্রেণিকক্ষের দরজায় নতুন তালা দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করে।

প্রধান শিক্ষক আরও জানান, এলাকার রাজ আহমেদ গতকাল রাতে তিনটি তালা ক্রয় করেছিলেন বলে তিনি জানতে পেরেছেন। ওই তালাগুলোই বিদ্যালয়ের কক্ষে লাগানো হয়েছিল বলে তাঁর ধারণা। বিষয়টি তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন।

দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) হান্নান জানান, আজ রাত ৮টার দিকে বহরমপুর বাজার থেকে রাজ আহমেদকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের তিনটি কক্ষে তালা দেওয়ার ঘটনায় রাজ আহমেদকে আটক করা হয়েছে। তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য যাচাই-বাছাই চলছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

বাউফলে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ৫

পটুয়াখালীর বাউফলে উপজেলা বিএনপির সদস্যসচিব আপেল মাহমুদ ফিরোজের ওপর হামলার অভিযোগ পাওয়া গেছে। জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের মিছিলকে কেন্দ্র করে বিএনপির দুই পক্ষের মধ্যে বিরোধের জেরে এই হামলার ঘটনা ঘটে। হামলায় ফিরোজসহ অন্তত পাঁচ নেতা-কর্মী আহত হয়েছেন।

সংঘাত নয়, শান্তি ও সম্প্রীতি চাই: প্রতিমন্ত্রী নুরুল হক নূর

পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেছেন, আমাদের লক্ষ্য সংঘাত নয়, শান্তি; প্রতিহিংসা নয়, সম্প্রীতি; বিভেদ নয়, ঐক্য; ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে উঠে এলাকার উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবি যৌক্তিক: নুরুল হক নূর

গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিকে যৌক্তিক বলে মন্তব্য করেছেন বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নুরুল হক নূর। তিনি বলেছেন, শ্রমিকদের আন্দোলনের আগেই সরকার মজুরি বৃদ্ধির বিষয়ে কাজ শুরু করেছিল। শ্রমিকদের দাবিকে গুরুত্ব দিয়ে নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

শ্রীমঙ্গলে হাসিবুল ইসলামের ওপর হামলাকারী শনাক্ত, দাবি পুলিশের

দশমিনায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

প্রকাশ: ১২:৩৮:২৮ পূর্বাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬