আজ বুধবার (১৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপকমিশনার নিয়াজ মেহেদী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গতকাল মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০, ওয়ারী বিভাগে ৯১, মতিঝিল বিভাগে ৫৮, তেজগাঁও বিভাগে ৬৮, মিরপুর বিভাগে ১৪৩, গুলশান বিভাগে ২৯, উত্তরা বিভাগে ৫৫ এবং গোয়েন্দা পুলিশ (ডিবি) একজনকে গ্রেপ্তার করেছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, অভিযানে দুটি অবিস্ফোরিত ককটেল, ছয়টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১টি ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন ও ৯ বোতল এস্কাফ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া একটি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মুঠোফোন ও নগদ ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ডিএমপি।

দৈনিক টার্গেট 






















