০৪:৩৪ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

জয়পুরহাটে ইত্যাদির শুটিংয়ে ২০০ মোবাইল ফোন চুরি, আটক ১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আটক গোলাম রতন জয়পুরহাট সদর উপজেলার ভাদসা এলাকার গোলাম রব্বানীর ছেলে।

গতকাল শনিবার সন্ধ্যা থেকে রাত ৯টা পর্যন্ত কালাই উপজেলার ঐতিহাসিক নান্দাইলদীঘি পাড়ে নান্দাইলদীঘি কলেজ মাঠে ইত্যাদির দৃশ্যধারণ করা হয়। হানিফ সংকেতের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় অনুষ্ঠানটির দৃশ্যধারণ দেখতে সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে দর্শকেরা আসতে শুরু করেন। আয়োজনে প্রায় ১০ হাজার মানুষের সমাগম হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, বড় এই আয়োজন ঘিরে নিরাপত্তায় পুলিশ, গোয়েন্দা সংস্থা, স্কাউট ও স্থানীয় স্বেচ্ছাসেবকসহ কয়েক শ সদস্য দায়িত্ব পালন করেন। তবে দর্শকদের ভিড়ের সুযোগ নিয়ে চোর ও পকেটমার চক্র সক্রিয় হয়ে ওঠে। অনুষ্ঠান উপভোগে ব্যস্ত দর্শকদের পকেট ও ব্যাগ থেকে একের পর এক মোবাইল ফোন চুরি হয়। অনুষ্ঠান শেষে অনেকেই ফোন হারানোর বিষয়টি বুঝতে পারেন। ঘটনার পর ভুক্তভোগীদের অনেকে কালাই থানায় গিয়ে মৌখিক অভিযোগ করেন।

পুলিশের তথ্য অনুযায়ী, প্রায় ৭০ থেকে ৮০ জন সরাসরি থানায় গিয়ে অভিযোগ জানিয়েছেন। তবে চুরি হওয়া ফোনের প্রকৃত সংখ্যা ১৫০ থেকে ২০০টির বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এ বিষয়ে কালাই থানার ইন্সপেক্টর (তদন্ত) ইমায়েদুল জাহেদী জানান, অনুষ্ঠান শেষে একাধিক ভুক্তভোগী থানায় এসে মোবাইল ফোন চুরির মৌখিক অভিযোগ করেছেন। এ ঘটনায় মোবাইল ফোন ও টাকা চুরির অভিযোগে গোলাম রতন নামে একজনকে আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

জয়পুরহাটে ৩ কোটি টাকার প্রাচীন কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ বস্তু জব্দ

জয়পুরহাটের পাঁচবিবিতে বিভিন্ন দেশের ৫৭০টি কয়েন ও কষ্টিপাথরের মূর্তিসদৃশ একটি বস্তু জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা এসব মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ কোটি টাকা।

জয়পুরহাটে সড়কে কিশোরের মৃত্যু, অগ্নিসংযোগ-ভাঙচুরে যান চলাচল বন্ধ

জয়পুরহাট-হিলি সড়কের কাশিয়ার বাড়ি এলাকায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আশিফ হোসেন নামে এক কিশোর নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। দুর্ঘটনার পর বিক্ষুব্ধ জনতা বাসে আগুন দিলে ঘণ্টাখানেকের জন্য সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ট্রাকের ধাক্কায় ইজিবাইক থেকে ছিটকে পড়ে যাত্রী নিহত

জয়পুরহাটের কালাইয়ে ট্রাকের ধাক্কায় চলন্ত ইজিবাইক থেকে ছিটকে পড়ে নুরনবী (৬০) নামে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ দুজন। আহত চালক এনামুল হকের ডান পা শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে।

জনপ্রিয় টার্গেট

এসআরবির মহাপরিচালকের দায়িত্ব গ্রহণ করলেন অতিরিক্ত আইজিপি ফারুক আহমেদ

জয়পুরহাটে ইত্যাদির শুটিংয়ে ২০০ মোবাইল ফোন চুরি, আটক ১

প্রকাশ: ০৩:৫৭:৪৭ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬