০১:০৬ অপরাহ্ন, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

এ ঘটনায় ভুক্তভোগী নারীর ছেলে মো. গোলাপ উদ্দিন (২৩) গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। শুক্রবার দুপুরে অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন থানার ওসি নাজমুল হুদা।

এর আগে গত সোমবার (২ নভেম্বর) গাইবান্ধা সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের বালাআটা গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তবে বৃহস্পতিবার নির্যাতনের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ার পর বিষয়টি ব্যাপকভাবে জানাজানি হয়।

নির্যাতনের শিকার নারীর নাম গোলাপী বেগম (৬৫)। তিনি ওই গ্রামের মৃত মজিবর রহমানের স্ত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি মানসিক ভারসাম্যহীন। অভিযুক্ত সাদা মিয়া একই এলাকার মৃত দারোগ আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত সোমবার গোলাপী বেগমের বিরুদ্ধে চুরির অভিযোগ তোলা হয়। এরপর তাঁকে একটি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। তবে কী চুরির অভিযোগে তাঁকে নির্যাতন করা হয়েছে, সে বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি।

ফেসবুকে ছড়িয়ে পড়া ১৪ সেকেন্ডের ভিডিওতে ওই নারীকে গাছের সঙ্গে বেঁধে মারধর করতে দেখা যায়। এ সময় তাঁকে চিৎকার করতেও শোনা যায়। পরে আহত অবস্থায় তাঁকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের করিডরে অতিরিক্ত ২২ নম্বর শয্যায় রেখে তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

গাইবান্ধা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা বলেন, ‘মানসিক ভারসাম্যহীন এক নারীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় একটি অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী নারী হাসপাতালে ভর্তি রয়েছেন।’

গাইবান্ধা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) আসিফ রহমান বলেন, শয্যাসংকটের কারণে ওই নারীকে হাসপাতালের করিডরে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।

‘আমার বাবুটা চিরদিনের জন্য আব্বু ডাকার মানুষটাকে হারাল’

‘আমার বাবা-মাও খাসজমিতে ঘর করে থাকে। তৌফিকের বাবারও ঘরের জায়গা ছাড়া কিছু নাই। আমি এই ছোট বাবুকে নিয়ে কই যাব? কে আমার সন্তানের দায়িত্ব নেবে? তৌফিক বেঁচে থাকলে আমার বাবু সুখে থাকত।’কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ছিলেন সেতু মনি (১৯)।

প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা পেল নিহত পোশাকশ্রমিক তৌফিকের পরিবার

গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনে দুর্বৃত্তদের হামলায় নিহত গাইবান্ধার শ্রমিক তৌফিক হোসেনের পরিবারকে এক লাখ টাকা আর্থিক সহায়তা দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে এ সহায়তা দেওয়া হয়।

পোশাকশ্রমিক আন্দোলনে আহত তৌফিকের মৃত্যু: গ্রামের বাড়িতে দাফন সম্পন্ন

মঙ্গলবার সকালে গাজীপুরের বাংলাবাজার এলাকায় শিন শিন জাপান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি গাজীপুরের মির্জাপুর মাস্টারবাড়ী এলাকার লায়লা স্টাইল গার্মেন্টসে লাইনম্যান হিসেবে কর্মরত ছিলেন।

জনপ্রিয় টার্গেট

চুরির অপবাদে গাছের সঙ্গে বেঁধে বৃদ্ধাকে নির্যাতনের অভিযোগ, ভিডিও ভাইরাল

প্রকাশ: ১২:৫০:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬