এ ঘটনায় গাড়িচালকের বিরুদ্ধে গতকাল বুধবার মামলা করেছেন গাজীপুরের ব্যবসাপ্রতিষ্ঠান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের প্রশাসন বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) আকরামুল ইসলাম।
অভিযুক্ত গাড়িচালক জাহিদ হাসান (৩০) ঝিনাইদহের হরিণাকুণ্ডু থানার কুলবাড়িয়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী চীনা নাগরিক ইউ শ্যালী। তিনি প্রায় ১০ বছর ধরে বাংলাদেশে পোশাক ব্যবসার সঙ্গে জড়িত। গাজীপুরে তাঁর চারটি প্রতিষ্ঠান রয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল থেকে জাহিদ হাসান ল্যাভেন্ডার ফ্যাশন লিমিটেডের চেয়ারম্যান চীনা নাগরিক ইউ শ্যালীর গাড়ির চালক হিসেবে কাজ করছিলেন। গত মঙ্গলবার গাজীপুরের রাজেন্দ্রপুরে একটি কারখানায় কাজ শেষে প্রতিষ্ঠানের গাড়িতে চেয়ারম্যানকে নিয়ে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
সন্ধ্যা ৭টায় রূপগঞ্জের পূর্বাচল ক্যাডেট ক্লাব হোটেলের সামনে গাড়িটি থামান জাহিদ। পরে ইউ শ্যালী খাবার খেতে হোটেলের ভেতরে যান। এ সময় চালক গাড়িটি গুলশানের একটি কফিশপের পার্কিংয়ে রেখে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যান। খাওয়া শেষে সেখানে ফিরে চেয়ারম্যান গাড়ি ও চালককে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। চালকের মোবাইলে কল করা হলে সেটিও বন্ধ পাওয়া যায়।
মামলার বাদী আকরামুল ইসলাম জানান, পালিয়ে গিয়ে জাহিদ আমাদের চেয়ারম্যানের মোবাইলে মেসেজ পাঠান। সেখানে লিখেন, ‘আমি দুঃখিত স্যার। আমাকে ভুলে যাবেন। আপনার গাড়ি লে ডি’অর কফিশপের পার্কিংয়ে রেখে গেছি। আমি আপনার প্রতি সারা জীবন কৃতজ্ঞ থাকব। ওপরওয়ালা জানেন, আমি জীবনে কারও বিশ্বাস ভঙ্গ করিনি। তবে আমাকে এটি করতে বাধ্য করা হয়েছে। আমি জানি না, বাঁচব কি না। যদি বেঁচে থাকি, আপনার টাকা ফেরত দেব। আমি এখন কাঁদছি। কারণ, আমি বিশ্বাস ভঙ্গ করেছি।’
তাঁর মেসেজের ভিত্তিতে গুলশানের লে ডি’অর কফিশপের পার্কিং থেকে গাড়িটি উদ্ধার করা হয়।
নারায়ণগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (গ-সার্কেল) মেহেদী ইসলাম বলেন, টাকা লুটের ঘটনায় রূপগঞ্জ থানায় মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত চালককে গ্রেপ্তার ও টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
শিবচর থানার একটি ফৌজদারি মামলায় শহরের ইটেরপুল এলাকা থেকে গ্রেপ্তার করা হয় তিন আসামিকে। শিবচরের ভদ্রাসন পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোজাম্মেল হকের নেতৃত্বে চালানো অভিযান শেষে শিবচর থানার দিকে ফিরছিল আসামি বহনকারী পুলিশের পিকআপটি। এ সময় মাদারীপুর সদর উপজেলার পখিরা…
সিরাজগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজতখানা থেকে পুলিশ সদস্যকে ধাক্কা দিয়ে পালিয়েছেন চুরির মামলার এক আসামি। পলাতক আসামি আব্দুল মোমিন (২২) সিরাজগঞ্জ শহরের কোবদাসপাড়া এলাকার আব্দুস সবুরের ছেলে।
কুড়িগ্রামের রৌমারীতে দৈনিক মানবজমিন পত্রিকার উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম সাজুর বাড়িতে মাদক উদ্ধারের অভিযান চালিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) রাফিউর রহমান। তবে অভিযানে মাদক সংশ্লিষ্ট কোনো কিছুর হদিস মেলেনি। এদিকে ভূমির নামজারি সংক্রান্ত একটি কাজে এখতিয়ার সম্পর্কিত প্রশ্ন করায় ক্ষুব্ধ হয়ে…
দৈনিক টার্গেট 























