শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

• প্রধানমন্ত্রী যাওয়ার আগেই সেই কেব্‌ল চুরি হয়ে যায়।

• বিমানবন্দরের নেভিগেশন ব্যবস্থার কাছে চুরি, নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন।

ফাইল ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমানের চট্টগ্রাম সফর উপলক্ষে ৬১টি ল্যাম্পপোস্টে বিদ্যুৎ সরবরাহ করতে কেব্‌ল স্থাপনে করা হয়। যেদিন এগুলো স্থাপন করা হয়, সেই রাতেই চুরি হয় ৪০০ ফুট কেব্‌ল। গত ১৯ অক্টোবর এই ঘটনা ঘটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে। তবে এমন ঘটনা নতুন নয়। গত দেড় মাসে বিমানবন্দরে ২৫টি ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার এবং রানওয়ের আলোসংক্রান্ত সরঞ্জাম চুরির আরও ১১টি ঘটনা ঘটেছে। এই বিমানবন্দরে চারটি ইউনিটের অধীনে ৬৩৫ জন সদস্য মোতায়েন রয়েছেন। এরপরও গুরুত্বপূর্ণ এমন স্থাপনায় চুরির ঘটনায় নিরাপত্তাব্যবস্থা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

পূজামণ্ডপ পরিদর্শনে গত ২০ অক্টোবর চট্টগ্রামে আসেন তারেক রহমান। তাঁর আগমন উপলক্ষে এসব ল্যাম্পপোস্ট সচল করার উদ্যোগ নেওয়া হয়েছিল। এ জন্য ১৯ অক্টোবর সারা দিন কাজ করা হয় কেব্‌ল স্থাপনের। এরপর রাতেই সেগুলো চুরি হয়ে যায়।

বিমানবন্দর সূত্র জানায়, গত ১৯ অক্টোবর রাতে বিমানবন্দরের আবাসিক এলাকার প্রধান প্রবেশপথ জাপানি গেট থেকে ভেরি হাই ফ্রিকোয়েন্সি ওমনি-ডিরেকশনাল রেঞ্জ (ভিওআর) নেভিগেশন স্থাপনার দিকে যাওয়ার সড়ক থেকে প্রায় ৫০০ ফুট ভূগর্ভস্থ বৈদ্যুতিক কেব্‌ল চুরি হয়। মাটির প্রায় তিন ফুট গভীরে পুঁতে রাখা তারের আনুমানিক মূল্য ২ লাখ টাকা।

বিমানবন্দর সূত্র জানিয়েছে, গত আগস্ট থেকে বিমানবন্দরে ট্রান্সফরমার, বৈদ্যুতিক তার এবং রানওয়ের আলোসংক্রান্ত সরঞ্জাম চুরির ১১টি ঘটনা ঘটেছে।

গত ২১ আগস্ট রানওয়ের ০৫ প্রান্ত থেকে একটি ট্রান্সফরমার এবং প্রাইমারি ও সেকেন্ডারি কেব্‌ল কিট চুরি হয়। একই ঘটনায় ভূগর্ভস্থ তার, রানওয়ের বাতি, লাইট বেস ও লুপিং কেব্‌লও নিয়ে যায় চোরেরা। এরপর গত ২ সেপ্টেম্বর কার্গো গুদামের পশ্চিম সীমানা থেকে রানওয়ের ০৫ প্রান্তের দিকে প্রায় আধা কিলোমিটার নিরাপত্তাবাতির তার চুরি হয়। এতে ওই এলাকার প্রায় এক কিলোমিটার অংশ অন্ধকার হয়ে পড়ে। সেই রাতে ভিওআর নেভিগেশন এলাকার বৈদ্যুতিক সরঞ্জামও চুরি হয়। এতে ওই এলাকাতেও আলোর ব্যবস্থা ব্যাহত হয় বলে বিমানবন্দর সূত্র জানায়।

গত ৮ সেপ্টেম্বর রানওয়ের ২৩ প্রান্ত থেকে অ্যাপ্রোচ লাইটের দুটি ট্রান্সফরমার এবং প্রাইমারি ও সেকেন্ডারি কেব্‌ল কিট চুরি হয়। এরপর গত ১০ সেপ্টেম্বর একই এলাকা থেকে আরও তিনটি ট্রান্সফরমার ও সংশ্লিষ্ট তার নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। ১৩ সেপ্টেম্বর ২৩ প্রান্তের বোট ক্লাবের কাছে ছয়টি ট্রান্সফরমার এবং অ্যাপ্রোচ লাইটের বিভিন্ন প্রাইমারি ও সেকেন্ডারি কেব্‌ল কিট চুরি হয়।

এরপর ২৮ সেপ্টেম্বর একই এলাকা থেকে পাঁচটি ট্রান্সফরমার ও তার এবং ৬ অক্টোবর আরও পাঁচটি ট্রান্সফরমার ও সংশ্লিষ্ট তার চুরির ঘটনা ঘটে। ১০ অক্টোবর রাতে ২৩ প্রান্ত থেকে আরও তিনটি ট্রান্সফরমার ও তার চুরি হয় বলে সূত্র জানায়।

রানওয়ের উন্নয়ন প্রকল্পে কাজ করা ঠিকাদারি প্রতিষ্ঠান মীর আখতার-ক্যামসে জয়েন্ট ভেঞ্চারের একটি চিঠিতেও সিম্পল অ্যাপ্রোচ লাইটিং সিস্টেমের (এসএএলএস) বৈদ্যুতিক সরঞ্জাম চুরির তথ্য উঠে এসেছে। গত ৫ অক্টোবর বিমানবন্দরের প্রকল্প পরিচালকের কাছে পাঠানো চিঠিতে ঠিকাদারি প্রতিষ্ঠানটি জানায়, ৪ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে তারা জানতে পারে, সিম্পল অ্যাপ্রোচ সার্কিট-২ কাজ করছে না। পরে পরিদর্শনে এসএএলএস-০৭ অংশ থেকে পাঁচটি সিরিজ ট্রান্সফরমার, কিটসহ ২৫ মিটার সেকেন্ডারি কেব্‌ল, তিন মিটার খোলা তামার তার এবং ৩০ মিটার বডি-আর্থিং উপকরণ খুঁজে পাওয়া যায়নি।

ঠিকাদারি প্রতিষ্ঠানটি জানায়, বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) জানানোর পর প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের কাজ সম্পন্ন করা হয়।

বারবার চুরির বিষয়ে শাহ আমানত বিমানবন্দরের নিরাপত্তা কর্মকর্তা বাদশা মো. ফয়সাল চুরির কথা স্বীকার করে বলেন, ‘আমরা চোর ধরতে তৎপর রয়েছি। ইতিমধ্যে একজন চোরকে ধরা হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা হয়েছে।’

বিমানবন্দরের এই কর্মকর্তা দাবি করেন, যেসব এলাকায় চুরি হচ্ছে, সে এলাকাগুলো কম গুরুত্বপূর্ণ এলাকা। নিরাপত্তা বিভাগে এত লোক থাকার পরও ট্রান্সফরমার, কেব্‌ল ও বৈদ্যুতিক সরঞ্জাম চুরির মন্তব্য না করে জনসংযোগ বিভাগে কথা বলতে বলেন।

এই বিষয়ে সিভিল এভিয়েশনের মেম্বার (সিকিউরিটি) এয়ার কমোডর আসিফ ইকবালের কাছে জানতে চাইলে তিনি বলেন, চট্টগ্রাম বিমানবন্দরের নিরাপত্তায় আরও ৬০ আনসার দেওয়া হবে।

চাঁদপুরে মা-বাবাকে ভরণপোষণ না দিয়ে নির্যাতন, ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

চাঁদপুরে বাবা-মাকে ভরণপোষণ না দেওয়া, গালমন্দ ও মারধর এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগে ছেলে ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে। মামলাটি আমলে নিয়ে ছেলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং পুত্রবধূর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। চাঁদপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুজাহিদুর

লরিচাপায় বিশ্ববিদ্যালয়ছাত্রীর মৃত্যু: ৭ ঘণ্টা পর মহাসড়ক-রেলপথ অবরোধ প্রত্যাহার শিক্ষার্থীদের

বিকেলে জেলা প্রশাসক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দিলে বিকেল ৫টার পর তাঁরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন। শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হলেও আটকা পড়া যানবাহন চলাচল এখনো স্বাভাবিক হয়নি বলে জানা গেছে…

‘আর ঝিরে আই শোকেসে সাজায় রাখমু’—হাসপাতালের বারান্দায় মাইশার মায়ের আহাজারি

‘ও ঝি, তোয়ার (তোমার) ভাইরে কনে (কে) চাইব (দেখবে), আর ঝিরে আই চামু তো, আর ঝিরে আই শোকেসে সাজায় রাখমু’—চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে বারান্দায় বসে এভাবেই বিলাপ করছিলেন চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়ক দুর্ঘটনায় নিহত আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি ভাষা

জনপ্রিয় টার্গেট

মানিকগঞ্জ ও সাভার: ডাকঘর আছে, পোস্টমাস্টার নেই

শাহ আমানত বিমানবন্দর: ৬৩৫ নিরাপত্তাকর্মীর পরও থামছে না চুরি

প্রকাশ: ১২:২১:০০ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬