ঘটনার পরদিন ৭ অক্টোবর বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ইকবাল হোসেনকে প্রধান করে সাত সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়। বিদ্যালয়ের সিসিটিভি ফুটেজ ও ছড়িয়ে পড়া ভিডিও পর্যালোচনা করে তদন্ত কমিটি গতকাল বুধবার প্রধান শিক্ষকের কাছে প্রতিবেদন জমা দেয়। এর পরিপ্রেক্ষিতে নয় শিক্ষার্থীকে ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেয় কর্তৃপক্ষ।
তদন্ত কমিটির প্রধান সহকারী শিক্ষক ইকবাল হোসেন সাংবাদিকদের বলেন, বিদ্যালয়ে রাজনৈতিক স্লোগান দেওয়ার ঘটনায় ভিডিও ফুটেজ পর্যালোচনা করে প্রতিবেদন প্রধান শিক্ষকের কাছে জমা দেওয়া হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে বিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এ বিষয়ে প্রধান শিক্ষক মো. জিয়াউল হক বলেন, ‘গত ৬ অক্টোবর বিদ্যালয়ের ভেতরে কিছু শিক্ষার্থী নিষিদ্ধ রাজনৈতিক স্লোগান দেয়। ঘটনার সময় আমি নামাজে ছিলাম। পরে নামাজ শেষে গোয়েন্দা সংস্থার পক্ষ থেকে ফোন করে আমাকে মিছিলের বিষয়ে জানানো হয়। অন্য শিক্ষকদের কাছ থেকে শুনে আমি বিষয়টি নিশ্চিত হই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী শিক্ষার্থীদের ছাড়পত্র দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

দৈনিক টার্গেট 
























