নিহত তোতা মিয়া উপজেলার সমাজ-সহিলদেও ইউনিয়নের মৃত আসজ জামানের ছেলে। আজ সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে তাঁর মরদেহ এলাকায় নিয়ে আসার কথা রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় হাওর থেকে ফেরার সময় তোতা মিয়ার গরু প্রতিবেশী রবি মিয়ার একটি গাছের চারা খেয়ে ফেলে। এ নিয়ে দুজনের মধ্যে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে রবি মিয়া ধান বহনের জন্য ব্যবহৃত দুই পাশ সুচালো লম্বা বাঁশের লাঠি (বারবাঁশ) দিয়ে তোতা মিয়ার মাথা ও শরীরে আঘাত করেন। পরে মাটিতে পড়ে গেলে বারবাঁশের সুচালো অংশ দিয়ে তাঁর বুকে আঘাত করা হয়। এতে গুরুতর আহত হন তোতা মিয়া।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন থাকার পর রোববার অবস্থার অবনতি হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। রাতে সেখানেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় ইউপি সদস্য পলাশ মিয়া বলেন, গরু গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে প্রথমে রবি মিয়া তোতা মিয়ার একটি পেঁপেগাছ কেটে ফেলেন। এ নিয়ে দুজনের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। পরে রবি মিয়া বারবাঁশ দিয়ে তোতা মিয়ার মাথা ও শরীরে আঘাত করেন এবং একপর্যায়ে বুকে আঘাত করেন। বুকে সুচালো অংশ বিদ্ধ হওয়ার কারণেই তোতা মিয়ার মৃত্যু হয়ে থাকতে পারে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ময়নাতদন্ত শেষে আজ বিকেলে মরদেহ নিহতের বাড়িতে নিয়ে আসা হবে। দাফনের পর পরিবারের পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার কথা রয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রবি মিয়া পলাতক। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
সিআইডি জানায়, গ্রেপ্তার ব্যক্তিরা অনলাইন বেটিং সাইটে ব্যবহারের জন্য অর্থের বিনিময়ে এজেন্ট সিম সংগ্রহ করে চক্রটির অ্যাডমিনদের সরবরাহ করতেন। এসব সিম ব্যবহার করে অনলাইন বেটিং সাইটে টাকা জমা ও উত্তোলন করা হতো।
সুনামগঞ্জের জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে মোবাইল ফোনে কলহের জেরে তামান্না আক্তার জলি (২৬) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার রাত ১১টার দিকে উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাই (পশ্চিম পাড়া) গ্রামে এই ঘটনা ঘটে…
জাতীয় জরুরি সেবা ৯৯৯ সূত্রে জানা যায়, মোজাম্মেল নামে ওই যাত্রী সৌদি আরবপ্রবাসী। তিনি ঢাকার বিমানবন্দরে নামার পর আবদুল্লাহপুর থেকে হানিফ পরিবহনের একটি বাসে ঠাকুরগাঁওয়ের উদ্দেশে রওনা হন।
দৈনিক টার্গেট 




















