খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
  • ২১ বার পঠিত হয়েছে

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দিবাগত রাতে বি কে মেইন রোড সংলগ্ন বড় মসজিদের পাশের ‘মা টেলিকম’ ও পার্শ্ববর্তী ‘আলতাফ স্টোর’ নামের দুটি দোকানে চুরির ঘটনা ঘটে।

এলাকাবাসীর অভিযোগ, বি কে মেইন রোডের ইসমাইল মঞ্জিলের বাসিন্দা ও চিহ্নিত মাদক কারবারি পরাগ দীর্ঘদিন ধরে নিজ বাড়িতে মাদকের কেনাবেচা ও আসর চালিয়ে আসছিলেন। তাঁর কাছ থেকে মাদক কিনতে আসা ব্যক্তিরাই এলাকায় নিয়মিত চুরি, ছিনতাইসহ নানা অসামাজিক কর্মকাণ্ড ঘটাচ্ছে।

দোকানে চুরির ঘটনায় ক্ষুব্ধ হয়ে শুক্রবার দুপুরে এলাকাবাসী পরাগের বাড়ি ‘ইসমাইল মঞ্জিল’ ঘেরাও করে ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে খুলনা সদর থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে জনতা পরাগের স্ত্রী ও তাঁর ভাই সৌরভকে পুলিশের হাতে তুলে দেয়।

এর পরপরই বিক্ষুব্ধ জনতা মৌলভীপাড়া সুলতান আহমেদ রোডের সাহেব আলী মোড় এলাকায় অবস্থিত অপর চিহ্নিত মাদক কারবারি জ্যোতির বাড়িতে হামলা চালিয়ে জানালার থাই গ্লাস ভাঙচুর করে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকাটি মাদকের অভয়ারণ্যে পরিণত হওয়ায় চুরি-ছিনতাই নিত্যদিনের ঘটনায় দাঁড়িয়েছে। তারা অবিলম্বে এলাকাকে মাদকমুক্ত করতে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর হস্তক্ষেপ দাবি করেছেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় মোট চারজনকে আটক করা হয়েছে। তবে রাত পর্যন্ত এ বিষয়ে থানায় কোনো মামলা দায়ের হয়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বারোপুর-নামুজা সড়ক এলাকায় প্রায় ৩২ বিঘা আয়তনের একটি আমবাগানের মালিকানা ও ব্যবসা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এ বিরোধের জেরে মোকসেদ আলীকে প্রতিপক্ষের লোকজন বিভিন্ন সময় হুমকি দিয়ে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

নরসিংদীর রায়পুরার মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রের মাঠজুড়ে সপ্তাহে দুই দিন বসছে গরুর হাট। দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রের মাঠে গরু-ছাগলের হাট বসাচ্ছেন ইজারাদার। এতে ব্যাহত হচ্ছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। গতকাল শুক্রবার দুপুরে মুছাপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে গিয়ে…

রাষ্ট্রপতির এ সফরে ঠাকুরগাঁওবাসীর জন্য রয়েছে আরেকটি গুরুত্বপূর্ণ আয়োজন। সফরের দ্বিতীয় দিন ৭ সেপ্টেম্বর তিনি ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। শহর থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে ঠাকুরগাঁও-পীরগঞ্জ সড়কের পাশে জামালপুর এলাকায় এ অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

জনপ্রিয় টার্গেট

খুলনায় দুই মাদক কারবারির বাড়িতে বিক্ষুব্ধ জনতার হামলা

প্রকাশ: ০১:১০:১৩ অপরাহ্ন, শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬