ঢাকা ০৮:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পড়বি পড় মালির ঘাড়েই

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

১১ নভেম্বর মঙ্গলবার রাত ৮টার দিকে থানায় দায়িত্ব পালন শেষে বাসায় ফিরছিলেন এক নারী কনস্টেবল। পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের কাছে নির্জন স্থানে পৌঁছালে পেছন থেকে এক তরুণ তাঁর মুখ চেপে ধরে তাঁকে সড়কের পাশে ফাঁকা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করে। পাশে মোটরসাইকেলে অপেক্ষা করছিল আরেক তরুণ। ওই নারী কনস্টেবলের চিৎকারে আশপাশের মানুষ এগিয়ে আসায় দুর্বৃত্তরা পালিয়ে যায়। পুলিশের ভাষ্য অনুযায়ী, ঘটনাটি প্রাথমিকভাবে ছিনতাইয়ের চেষ্টা বলে ধারণা করা হচ্ছে। তবে একজন নারীকে জোর করে নির্জন স্থানে নিয়ে যাওয়ার চেষ্টার বিষয়টি শুধু ছিনতাইয়ের চেষ্টা হিসেবে দেখলে ঘটনার গুরুত্ব খাটো হয়ে যায়।

এখানে কয়েকটি প্রশ্ন সামনে আসে। একটি উপজেলা সদরে রাত ৮টা কি খুব বেশি রাত? তখন একজন নারী নিরাপদে বাড়ি ফিরতে পারবেন না কেন? ঘটনাস্থল যতই নির্জন হোক, সেটা কিন্তু জনবসতিপূর্ণ এলাকার কাছেই। এমন জায়গায় কেউ অপরাধ করার সাহস পায় কীভাবে? ওই এলাকায় পর্যাপ্ত আলোর ব্যবস্থা, নিরাপত্তা নজরদারি কিংবা নিয়মিত টহল ছিল কি না, সেসব বিষয়ও খতিয়ে দেখা প্রয়োজন।

ওই নারী একজন পুলিশ সদস্য। তিনি পুলিশের পোশাকে ছিলেন না, কিন্তু অপরাধীদের কাছে তিনি যে একজন নারী, সেটিই হয়তো তাঁকে সহজ লক্ষ্যবস্তুতে পরিণত করেছে। ওই নারী যে পুলিশ সদস্য এই তথ্য অভিযুক্তরা জানুক আর না-ই জানুক, তিনি যে সাহসিকতার পরিচয় দিয়েছেন চিৎকার করে এবং তাতে যে আশপাশের মানুষ ছুটে এসেছে, এ দৃশ্য নিশ্চয় তারা ভাবেনি। ব্যাপারটা হয়েছে কাজী নজরুল ইসলামের ‘লিচু চোর’ কবিতার মতো—পড়বি পড় মালির ঘাড়েই!

যাহোক, ভুক্তভোগী নারী একে তো পুলিশ সদস্য, আবার নির্ভীক। কিন্তু সব নারীরা তাঁর মতো সাহসী না-ও হতে পারে। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে নারীরা অন্তঃপুরবাসিনী হয়ে থাকতে বাধ্য হবে। অবশ্য জুড়ীর এই ঘটনা তাদের মনে সাহসের সঞ্চার করবে বলেই প্রত্যাশা; যদিও নাগরিকের নিরাপত্তা কখনো ব্যক্তিগত সাহস কিংবা আকস্মিক জনসহায়তার ওপর ছেড়ে দেওয়া যায় না। নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রাতিষ্ঠানিক দায়িত্ব।

এখন পুলিশের উচিত, দ্রুত জড়িত দুই তরুণকে শনাক্ত করে আইনের আওতায় আনা। পাশাপাশি ঘটনাস্থল ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার, পর্যাপ্ত সড়কবাতি স্থাপন এবং নিয়মিত টহলের ব্যবস্থা করতে হবে। দেশের প্রতিটি এলাকা এভাবে গোছানো থাকলে নিশ্চয় কেউ অপরাধ করার আগে সতর্ক হবে। কারণ, ‘মালির ঘাড়েই’ যে পড়তে হবে তাকে!

প্রচলিত কিছু গল্প, তবে সত্যতা আছে

প্রচলিত কিছু গল্প, তবে সত্যতা আছে

আমি প্রকৌশল বিদ্যায় সাড়ে ছয় বছর পড়াশোনা করেছি। নিজে একজন প্রকৌশলী। দেশে-বিদেশে অনেক প্রকৌশলী বন্ধু আছে আমার। ছাত্রজীবন থেকেই প্রকৌশলীদের সঙ্গে আড্ডা দেওয়া, খোশগল্প করা, বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়া—এসব হয়েছে বছরের পর বছর ধরে।

শিশুদের বাঁচাতেই হবে

দেশে এ বছরের শুরুতে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রাদুর্ভাব দেখা যায়। কিছুদিনের মধ্যে রোগীর সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে শিশুমৃত্যুর সংখ্যা বাড়তে থাকে। গত সাত মাসে হামে ১ হাজার ২০০ শিশুর মৃত্যু হয়েছে।

প্রতিশ্রুতির বাইরে বাংলাদেশের প্রাপ্তি

প্রতিশ্রুতির বাইরে বাংলাদেশের প্রাপ্তি

জলবায়ু পরিবর্তনের জন্য দায় সবচেয়ে কম, অথচ এর ক্ষতির বোঝা সবচেয়ে বেশি বহন করতে হচ্ছে বাংলাদেশসহ ঝুঁকিপূর্ণ দেশগুলোকে। ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, উপকূলীয় লবণাক্ততা, খরা ও তাপপ্রবাহের প্রভাব এখন আর শুধু প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সীমাবদ্ধ নেই…

জনপ্রিয় টার্গেট

পড়বি পড় মালির ঘাড়েই

প্রকাশ: ০৮:৩৫:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬