মিঠুন সরকার নগরের আড়ংঘাটা এলাকার বাসিন্দা শিশির সরকারের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুর ১২টার দিকে মিঠুন সরকার রেললাইন পার হওয়ার সময় বেনাপোল থেকে মোংলাগামী বেতনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন। এতে তাঁর মাথা ও পেটে আঘাত লাগে এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
খবর পেয়ে রেলওয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
খুলনা রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

দৈনিক টার্গেট 






















