আজ মঙ্গলবার এসআরবি-১০-এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র সহকারী পুলিশ সুপার তপন সরকার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এসআরবি-১০, সিপিএসসি, লালবাগ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায়। এ সময় ঝোপের মধ্যে পরিত্যক্ত অবস্থায় ২৫ রাউন্ড শটগানের তাজা কার্তুজ পাওয়া যায়। উদ্ধার করা কার্তুজগুলো পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট জুলাই গণঅভ্যুত্থানের সময় দেশের বিভিন্ন থানায় হামলা চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ লুট করে দুর্বৃত্তরা। লুট হওয়া এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে এসআরবি অভিযান অব্যাহত রেখেছে। অবৈধ অস্ত্রের মজুত, পরিবহন ও ব্যবহার রোধে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

দৈনিক টার্গেট 























