ঢাকা ০৪:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কর্মস্থলে যাওয়ার পর আর ফেরেননি চম্পা, ভোরে বাড়ির পাশে মিলল মরদেহ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

নিহত চম্পা বেগম ঘিওর উপজেলার বীর সিংজুরী গ্রামের স্বপন মিয়ার স্ত্রী। তিনি সাটুরিয়া উপজেলার তারাসীমা গার্মেন্টসে কর্মরত ছিলেন। প্রতিদিন সকালে কর্মস্থলে গিয়ে রাত ৯টা থেকে ১০টার মধ্যে বাড়ি ফিরতেন। সোমবার (২৩ নভেম্বর) সকালে কাজে যাওয়ার পর রাতে আর বাড়ি ফেরেননি। তাঁর মোবাইল ফোন বন্ধ পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।

পরিবার সূত্রে জানা যায়, আজ ভোর আনুমানিক ৫টা ৪৫ মিনিটে চম্পার শাশুড়ি হাসনা বেগম (৬৫) প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘরের বাইরে যান। এ সময় বাড়ির উত্তর পাশে বাথরুমের কাছে পুত্রবধূর মরদেহ পড়ে থাকতে দেখেন তিনি। তাঁর চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন। মরদেহের পাশে চম্পার ব্যবহৃত একটি ভ্যানিটি ব্যাগও পড়ে ছিল। পরে পুলিশকে খবর দেওয়া হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, চম্পার স্বামী স্বপন মিয়া একজন আনসার সদস্য। প্রায় দুই বছর আগে তিনি দ্বিতীয় বিয়ে করে নতুন স্ত্রীকে নিয়ে টাঙ্গাইলে বসবাস শুরু করেন। এর পর থেকে চম্পা গার্মেন্টসে কাজ করে এক ছেলে, এক মেয়ে ও শাশুড়িকে নিয়ে সংসার চালিয়ে আসছিলেন।

ঘটনার তদন্তকারী কর্মকর্তা ঘিওর থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা হাসপাতালে পাঠানো হচ্ছে। ঘটনাটি রহস্যজনক। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মানিকগঞ্জে ১৫ লাখ টাকার গাঁজাসহ চার নারী আটক

মানিকগঞ্জের সিংগাইরে ৩৮ কেজি গাঁজাসহ চার নারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল রোববার রাত ৮টার দিকে উপজেলার ধল্লা ইউনিয়নের গাজিন্দা গ্রামে এ ঘটনা ঘটে। উদ্ধার করা গাঁজার আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।

জিডির দুই ঘণ্টা পর আমগাছে মিলল নিখোঁজ বাবার ঝুলন্ত লাশ

মানিকগঞ্জের ঘিওরে নিখোঁজের দুদিন পর সুরুজ মিয়া (৬৮) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বালিয়াখোড়া ইউনিয়নের কুশুন্ডা গ্রামে প্রতিবেশীর বাগানের একটি আমগাছ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

সাটুরিয়ায় সার না পেয়ে উপসহকারী কৃষি কর্মকর্তাকে থাপ্পড়

মানিকগঞ্জের সাটুরিয়ায় সার না পেয়ে ক্ষুব্ধ এক ব্যক্তির বিরুদ্ধে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. আরিফুল ইসলামকে থাপ্পড় মারার অভিযোগ উঠেছে। দরগ্রাম বাজারের বাবুল ট্রেডার্সে রোববার বেলা সাড়ে ১১টায় ঘটনা ঘটে। পুলিশ বলছে, এখনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

জনপ্রিয় টার্গেট

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা

কর্মস্থলে যাওয়ার পর আর ফেরেননি চম্পা, ভোরে বাড়ির পাশে মিলল মরদেহ

প্রকাশ: ০৩:৪৩:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬