ঢাকা ০৪:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বেনাপোল সীমান্তে মিছিল করে ফেরার পথে ককটেল হামলায় বিএনপি নেতা আহত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

গতকাল সোমবার দিবাগত রাত একটার দিকে বেনাপোলের ছোট আঁচড়া গ্রামে এ হামলার ঘটনা ঘটে। আহত লোকমান হোসেন শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন। তবি প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন। তিনি বেনাপোল স্থলবন্দর শ্রমিক ইউনিয়নের সভাপতি ও পৌর বিএনপির শ্রমবিষয়ক সম্পাদক।

তবিবুর রহমান তবি বলেন, স্থানীয় বিএনপি নেতাদের সঙ্গে সীমান্তে সন্ত্রাসবিরোধী মিছিলে অংশ নিয়েছিলেন তিনি ও তাঁর সহকর্মীরা। পরে রাত একটার দিকে মোটরসাইকেলে করে তাঁরা বাড়ি ফিরছিলেন। ছোট আঁচড়া গ্রামে তাঁর বাড়ির ফটকের কাছে পৌঁছালে আগে থেকে ওত পেতে থাকা দুর্বৃত্তরা তাঁদের লক্ষ্য করে পরপর দুটি ককটেল ছুড়ে পালিয়ে যায়। এর মধ্যে একটি বিস্ফোরিত হলে তাঁরা দুজন আহত হন। পরে স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

এদিকে শ্রমিকদের ওপর হামলার প্রতিবাদে এবং জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে বেনাপোল স্থলবন্দরে বিক্ষোভ করেন শ্রমিকেরা। এ সময় পণ্য খালাস কার্যক্রম বন্ধ হয়ে যায়।

এ বিষয়ে বেনাপোল বন্দর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহীদ আলী বলেন, দ্রুত হামলাকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা না হলে আগামী দিনে বড় ধরনের আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

শার্শা উপজেলা যুবদলের আহ্বায়ক মোস্তাফিজ্জোহা সেলিম বলেন, নিষিদ্ধ সংগঠনের লোকজন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করতে বিএনপি নেতাদের ওপর এ ধরনের হামলা চালিয়ে থাকতে পারে। গত সপ্তাহে পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি ওমর ফারুকের বাড়ির সামনেও দুর্বৃত্তরা হামলা করেছিল বলে তিনি দাবি করেন।

বেনাপোল পোর্ট থানার উপপরিদর্শক তারেক নাহিয়ান বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত জব্দ করেছে। ককটেল হামলায় জড়িত ব্যক্তিদের শনাক্তে কাজ করছে পুলিশ।

যবিপ্রবির ৫ কর্মকর্তা-কর্মচারীর জাল সনদ, ফেঁসে গেলেন দুই সাবেক রেজিস্ট্রারও

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) জাল শিক্ষাগত সনদ ব্যবহার করে চাকরি নেওয়ার অভিযোগে সাবেক দুই রেজিস্ট্রারসহ সাতজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অভিযুক্তদের মধ্যে রয়েছেন পাঁচ কর্মকর্তা-কর্মচারী এবং…

ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসররা সক্রিয় হয়েছে: রিজভী

দেশে ও প্রশাসনের ভেতরে ঘাপটি মেরে থাকা ফ্যাসিবাদের দোসর ও গণতন্ত্রবিরোধী শক্তি সক্রিয় হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, এই শক্তির তৎপরতার কারণে দেশে অগ্নিসংযোগ ও সহিংসতার ঘটনা ঘটছে। এমনকি গত তিন দিনে বিএনপির তিন নেতাকে হত্যার ঘটনাও ঘটেছে।

১৪০০ হত্যার পরও রক্ততৃষ্ণা মেটেনি আওয়ামী লীগের: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের উদ্দেশে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবীর রিজভী বলেছেন, ‘১৪০০ শিশু-কিশোরকে হত্যা করেও তাদের রক্ততৃষ্ণা মেটেনি। ক্ষমতায় টিকে থাকতে না পেরে পালিয়ে গেছে। এখন পার্শ্ববর্তী দেশে অবস্থান করে তাদের সেই রক্ততৃষ্ণা আবারও জেগে উঠেছে।’

জনপ্রিয় টার্গেট

পঞ্চগড়ে তাপমাত্রা নামল ১৪ ডিগ্রিতে, ঘন কুয়াশা

বেনাপোল সীমান্তে মিছিল করে ফেরার পথে ককটেল হামলায় বিএনপি নেতা আহত

প্রকাশ: ০৩:৫৮:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬