শুক্রবার দিবাগত রাত সোয়া ১২টার দিকে উখিয়ার ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের মরাগাছতলা এলাকায় এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার মোহাম্মদ জহির (১৯) ময়নারঘোনা ১২ নম্বর ক্যাম্পের ব্লক-২-এর বাসিন্দা রশিদ আহম্মদের ছেলে।
র্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক ও সহকারী পুলিশ সুপার আ ম ফারুক বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, রাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানোর সময় সন্দেহভাজন মোহাম্মদ জহিরকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও চারটি গুলি উদ্ধার করা হয়।
র্যাবের এই কর্মকর্তা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জহির নিজেকে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরসার সক্রিয় সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন। তাঁর বিরুদ্ধে ক্যাম্পে অস্ত্র বহন ও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার জহিরের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করে তাঁকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান আ ম ফারুক।
গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে আদালত ভবনের দ্বিতীয় তলার হাজতখানা থেকে পালিয়ে যান আব্দুল মোমিন। আদালতে হাজিরার জন্য কারাগার থেকে কয়েকজন আসামির সঙ্গে তাঁকেও হাজতখানায় রাখা হয়েছিল।
গাজীপুরের কালিয়াকৈরে কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে কালিয়াকৈর-ফুলবাড়ীয়া আঞ্চলিক সড়কের কাঞ্চনপুর-মৃর্ধাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
আইজিপি বলেন, ‘আমাদের পুলিশিং হবে পিপল ওরিয়েন্টেড। জনগণের প্রতি আমরা জনবান্ধব হব। কিন্তু জনগণের সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা রক্ষা করা কঠিন। পুলিশ যদি কাজ করতে না পারে, তাহলে সমাজে কী ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, তা আমরা দেখেছি।’
দৈনিক টার্গেট 




















