০৪:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার সকালে উপজেলার রোহিতা বাজারে এ ঘটনা ঘটেছে।

নিহত রুহুল আমীন উপজেলার কোদলাপাড়া গ্রামের মৃত আব্দুল মজিদের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও রোহিতা বাজারের ব্যবসায়ী মেহেদী হাসান জানান, আজ সকালে বাজারের মুদি দোকানি সামিনুর রহমান তাঁর ছেলেকে স্কুলে নামিয়ে দিয়ে মোটরসাইকেল ঘোরাচ্ছিলেন। এ সময় ভাণ্ডারী মোড়ের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি মোটরসাইকেলের চালক নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে সামিনুরের মোটরসাইকেলে ধাক্কা দেন। এরপর মোটরসাইকেলটি নিয়ে রাস্তার পাশে দিয়ে হেঁটে যাওয়া রুহুল আমীনকে ধাক্কা দেন।

তিনি আরও জানান, বাড়ি থেকে চা পান করতে রোহিতা বাজারে এসেছিলেন রুহুল আমীন। মোটরসাইকেলের ধাক্কায় তিনি রাস্তার পাশের পাকা ড্রেনের ওপর পড়ে মাথায় গুরুতর আঘাত পান। এ সময় ছিটকে পড়ে মোটরসাইকেল চালক ওই যুবক ও সামিনুরও আহত হন।

স্থানীয় বাগডোব ওয়ার্ডের ইউপি সদস্য খোকন জানান, স্থানীয়রা আহত বৃদ্ধ ও ওই যুবককে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক রুহুল আমীনকে মৃত ঘোষণা করেন। আহত সামিনুর স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। অপর মোটরসাইকেল চালকের অবস্থা আশঙ্কাজনক।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ বলেন, হাসপাতাল থেকে নিহতের স্বজনদের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই বৃদ্ধের মরদেহ তাঁদের কাছে হস্তান্তর করা হয়েছে।

যশোরে ট্রেনের ধাক্কায় দ্বিখণ্ডিত কাভার্ড ভ্যান, চালক নিহত

যশোরের ঝিকরগাছায় বেনাপোল থেকে খুলনাগামী বেতনা কমিউটার ট্রেনের ধাক্কায় মুরগির খাদ্যবোঝাই একটি কাভার্ড ভ্যান দুমড়েমুচড়ে দ্বিখণ্ডিত হয়েছে। এ দুর্ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আতিয়ার রহমান (৫৫) নিহত হয়েছেন। নিহত আতিয়ার রহমান ঝিকরগাছার কাটাখাল কলোনিপাড়ার বাসিন্দা।

অভয়নগরে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ১

যশোরের অভয়নগরে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে মোটরসাইকেল দুর্ঘটনায় এক তরুণ এবং যাত্রীবাহী ভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় দুই যাত্রী নিহত হন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও একজন।

মাকে হত্যার দুই মাস পর তাঁর কবরের পাশেই শায়িত ঘাতক ছেলে

যে মাকে বঁটির কোপে হত্যা করেছিলেন, শেষ পর্যন্ত সেই মায়ের কবরের পাশেই চিরনিদ্রায় শায়িত হলেন ছেলে মামুনুর রশিদ (৪৫)। দুই মাস আগে মায়ের নৃশংস হত্যাকাণ্ডে স্তব্ধ হয়ে গিয়েছিল পুরো গ্রাম। ক্ষোভ আর ঘৃণায় মুখ ফিরিয়ে নিয়েছিলেন স্বজন ও প্রতিবেশীরা। কিন্তু মৃত্যুর পর সেই সন্তানকেই ক্ষমা

জনপ্রিয় টার্গেট

আগামী দুই-এক মাসের মধ্যে পোশাকশ্রমিকদের নতুন বেতন: প্রধানমন্ত্রী

মনিরামপুরে দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল পথচারী বৃদ্ধের

প্রকাশ: ০৪:২২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬