০৪:১১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে এনসিপির চার জেলার সাংগঠনিক নেতা-কর্মীদের নিয়ে আয়োজিত আঞ্চলিক সাংগঠনিক সভায় বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।

নাহিদ ইসলাম বলেন, ‘আমরা আগেও দাবি জানিয়েছি, এখনো জানাচ্ছি—আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার দায় নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের পদত্যাগ করা উচিত।’

সরকারের সমালোচনা করে তিনি বলেন, জনগণের ৭০ শতাংশের রায়ের সঙ্গে সরকার প্রতারণা করেছে। নির্বাচনের আগে সরকার একধরনের প্রতিশ্রুতি দিয়েছে, আর নির্বাচনের পরে ভিন্ন অবস্থান নিয়েছে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলোর কোনোটিই সরকার রক্ষা করেনি।

শ্রমিকদের দাবি প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, শ্রমিকদের দাবি মেনে নিয়ে তাঁদের আস্থায় নিতে হবে সরকারকে। কিন্তু সরকার এখনো শ্রমিকদের আস্থা অর্জন করতে পারেনি। কারণ, সরকারের মৌখিক প্রতিশ্রুতি শ্রমিকেরা বিশ্বাস করতে পারছেন না।

সরকারের বিভিন্ন সিদ্ধান্তের সমালোচনা করে তিনি বলেন, ‘এটি একটি অজুহাতের সরকার।’ আন্তর্জাতিক বাজারে গ্যাসের দাম বেশি—এ অজুহাতে দেশে গ্যাসের দাম বাড়ানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, অথচ প্রতিবেশী কলকাতার বাজারে প্রায় অর্ধেক দামে গ্যাস বিক্রি হচ্ছে।

সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম সদস্যসচিব ও সাংগঠনিক কমিটির প্রধান সারজিস আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব সংসদ সদস্য আখতার হোসেন। এ ছাড়া দলের যুগ্ম আহ্বায়ক ও উত্তরাঞ্চলের সাংগঠনিক নেতারাও সভায় উপস্থিত ছিলেন।

সাংগঠনিক সভায় দিনাজপুর, নীলফামারী, ঠাকুরগাঁও ও পঞ্চগড় জেলার নেতা-কর্মী ও সমন্বয়কেরা অংশ নেন।

সভায় দলের সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, তৃণমূল পর্যায়ে সাংগঠনিক শক্তি বৃদ্ধি এবং আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে করণীয় ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

রমেক হাসপাতাল: সুস্থ হতে এসে মৃত্যুভয়

রমেক হাসপাতাল: সুস্থ হতে এসে মৃত্যুভয়

রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসা নিতে এসে আগুনে পুড়ে কিংবা ছাদের পলেস্তারা ধসে প্রাণ হারানোর আতঙ্কে থাকতে হচ্ছে রোগী ও তাঁদের স্বজনদের। ১ হাজার ২৫০ কেভিএ ক্ষমতার বিদ্যুৎব্যবস্থায় চলছে প্রায় আড়াই গুণ বেশি লোড। জরাজীর্ণ বৈদ্যুতিক তার, অপরিকল্পিত এসি স্থাপনে বাড়ছে অগ্নিঝুঁকি।

বেরোবি শিক্ষার্থীকে আটকে রেখে মারধর-ছিনতাই, প্রতিবাদে মহাসড়ক অবরোধ

রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) এক শিক্ষার্থীকে আটকে রেখে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে জড়িতদের গ্রেপ্তার ও নিরাপত্তা নিশ্চিতের দাবিতে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

কাউনিয়ায় ৯৫৫ ইয়াবাসহ কারবারি গ্রেপ্তার

রংপুরের কাউনিয়ায় ৯৫৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোজাম্মেল হক (৪৫) নামের এক কারবারিকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গত সোমবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার বালাপাড়া ইউনিয়নের বনগ্রাম এলাকা থেকে তাঁকে আটক করা হয়। এ সময় তাঁর কাছ থেকে একটি মোবাইল ফোনও জব্দ করা হয়।

জনপ্রিয় টার্গেট

মোংলা বন্দরের উন্নয়ন জাতীয় অর্থনীতিকে সমৃদ্ধ করবে: সড়ক পরিবহনমন্ত্রী

আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ ইসলাম

প্রকাশ: ০৪:০৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬