আলুর বস্তায় পাচার হচ্ছিল অস্ত্র-গোলাবারুদ, তিন রোহিঙ্গা আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

আজ রোববার সকালে টেকনাফের হ্নীলা ইউনিয়নের লেদা বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

আটক তিন রোহিঙ্গা হলেন- উখিয়ার রোহিঙ্গা আশ্রয়শিবিরের ১ নম্বর ক্যাম্পের রুবালির ছেলে মো. উসমান বেলাল, একই ক্যাম্পের ইউনুসের ছেলে মো. আনসার আলী এবং টেকনাফের মোচনী ২৬ নম্বর ক্যাম্পের ফয়েজের ছেলে মো. মুসলিম।

২ বিজিবি টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া এ তথ্য নিশ্চিত করেছেন। হানিফুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে লেদা বাজার হয়ে ভারী অস্ত্রের একটি চালান রোহিঙ্গা ক্যাম্পে অবস্থানরত একটি সশস্ত্র ডাকাত দলের কাছে হস্তান্তরের তথ্য পায় বিজিবি। এ তথ্যের ভিত্তিতে লেদা বাজার এলাকায় কৌশলগত অবস্থান নেয় বিজিবির একটি অভিযানিক দল। পরে সকাল সাড়ে ১০টার দিকে একটি ইজিবাইকে তিনজনকে সন্দেহজনকভাবে লেদা বাজার এলাকা অতিক্রম করতে দেখে বিজিবি সদস্যরা সেটিকে থামার সংকেত দেন।

পরে মেটাল ডিটেক্টরের মাধ্যমে ইজিবাইকে বহন করা বস্তার ভেতরে ধাতব পদার্থের উপস্থিতি শনাক্ত করা হয়। তল্লাশির জন্য ইজিবাইকসহ তিনজনকে লেদা বিওপিতে নেওয়া হয়। সেখানে ইজিবাইকটি পুঙ্খানুপুঙ্খভাবে তল্লাশি করে আলুর বস্তার ভেতর লুকানো অবস্থায় অস্ত্র, গোলাবারুদ, টেজার, বিস্ফোরক দ্রব্য ও বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

জব্দ করা মালামালের মধ্যে রয়েছে: দুটি জি-৩ রাইফেল, একটি দেশীয় বড় একনলা বন্দুক, একটি ছোট দেশীয় একনলা বন্দুক, ৪২ রাউন্ড গুলি, তিনটি টেজার, ছয়টি ওয়াকিটকি সেট, একটি ম্যাগাজিন, চার কেজি বিস্ফোরক দ্রব্য, ২৫টি জর্দার কৌটা, ২৫টি লাল স্কচটেপ, একটি ইজিবাইক, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ও একটি বাটন মোবাইল।

এক সময় জমিদারের এজলাসে বসত বিচার, মন্দিরে বাজত শঙ্খ, আর নদীর ঘাটে ছিল মানুষের আনাগোনা। ছিল অতিথিশালা, পুকুর, সারিবদ্ধ নারিকেল গাছ ও কারুকার্যখচিত ভবন। সময়ের পরিক্রমায় সেই জমিদারবাড়ির এখন করুণ দশা। আগাছা আর ঝোপঝাড়ে ঢেকে গেছে প্রাসাদ চত্বর, ভেঙে পড়ছে পুরোনো ভবন, পরিত্যক্ত মন্দিরে ঢোকারও উপায় নেই…

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মাদক বিরোধী অভিযান চলাকালীন সময় তিন মাল্টিমিডিয়া সাংবাদিকের ওপর হামলার অভিযোগ উঠেছে। আহতরা হলেন—মো. জহিরুল ইসলাম (প্রতিদিনের বাংলাদেশ), মো. সিয়াম হোসেন গাজী (আগামীর সময়) ও মো. তোফায়েল আহমেদ (কন্ট্রিবিউটর সাংবাদিক) ফ্রিল্যান্সার…

পাবনার আটঘরিয়া উপজেলার শিবপুর গ্রামে নিজ ঘর থেকে চাম্পা খাতুন (২২) নামের এক গৃহবধূর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচ দিন আগে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে।

জনপ্রিয় টার্গেট

নামফলকে নিজের নাম দেখে ফলক উন্মোচন করেননি হাসনাত আবদুল্লাহ, আলোচনা-সমালোচনা

আলুর বস্তায় পাচার হচ্ছিল অস্ত্র-গোলাবারুদ, তিন রোহিঙ্গা আটক

প্রকাশ: ১২:১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬