ঢাকা ০৮:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে রাজধানীর উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি সরকারি কোয়ার্টার থেকে তাঁকে হেফাজতে নেওয়া হয়।

রাতেই ডিবির উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইলিয়াস কবির এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, বুধবার রাতে উত্তরার ১৮ নম্বর সেক্টরের একটি বাসা থেকে জ্যোতিকা জ্যোতিকে হেফাজতে নেওয়া হয়েছে। তাঁকে ডিবি কার্যালয়ে আনা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাঁর বিষয়ে পরবর্তী পদক্ষেপের কথা জানানো হবে।

২০২৪ সালের জুলাইয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আলোচনায় আসে ‘আলো আসবেই’ নামের হোয়াটসঅ্যাপ গ্রুপটি। জ্যোতিকা জ্যোতি ওই গ্রুপের সক্রিয় সদস্য ছিলেন। ২০২৪ সালের জুলাইয়ে ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক থানায় মামলাও হয়েছে।

২০১৬ সালে ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনের উপনির্বাচন এবং ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন জ্যোতিকা জ্যোতি। তবে কোনোবারই দলীয় মনোনয়ন পাননি। পাশাপাশি সংসদের সংরক্ষিত নারী আসনেও আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি।

উত্তরখানে ককটেল বিস্ফোরণের ঘটনায় যুবলীগ নেতা গ্রেপ্তার

রাজধানীর উত্তরখান থানা এলাকায় ককটেল বিস্ফোরণের ঘটনায় জড়িত রবিউল ইসলাম রবি (৩০) নামের এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে উত্তরখান থানা–পুলিশ।

জুরাইনে ঘরের মেঝেতে পড়ে ছিল অটোরিকশাচালকের অর্ধগলিত মরদেহ

রাজধানীর কদমতলীর জুরাইনের একটি বাসা থেকে জনি (২৯) নামে এক রিকশাচালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়েছে। কয়েক দিন আগে এ হত্যাকাণ্ড ঘটেছে হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়…

নানক-শামীম পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে দুদকের চার্জশিট অনুমোদন

সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও জাহাঙ্গীর কবির নানক এবং তাঁদের পরিবারের ১০ সদস্যের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। তাঁদের বিরুদ্ধে আন্তর্জাতিক ইনকামিং কলের বিপরীতে অর্জিত বৈদেশিক মুদ্রা দেশে না এনে প্রায় ৪৫৩ কোটি ৫৩ লাখ টাকা পাচারের অভিযোগে এই…

জনপ্রিয় টার্গেট

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে মধ্যরাতে হেফাজতে নিল ডিবি

প্রকাশ: ০৮:০৪:১৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬