০৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেয় সমবায় আন্দোলন: রুহুল কবির রিজভী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের যৌথ উদ্যোগে উপজেলার নাগরী এলাকায় কাল্ব রিসোর্ট অ্যান্ড কনভেনশন হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমবায় আন্দোলনের ইতিহাস তুলে ধরে রুহুল কবির রিজভী বলেন, ১৮৪৪ সালে ইংল্যান্ডে সমবায় আন্দোলনের যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় পেরিয়েও এ আন্দোলন তার কার্যকারিতা ধরে রেখেছে। এখনো এ পদ্ধতি অনুসরণ করে অসংখ্য মানুষ স্বাবলম্বী হচ্ছেন এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আসছে। দেশের আর্থসামাজিক উন্নয়ন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে সমবায়ভিত্তিক উদ্যোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এ.টি.এম কামরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর-৫ আসনের সংসদ সদস্য এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এ.কে.এম. ফজলুল হক মিলন এবং গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভূঁইয়া।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে সংসদ সদস্য এ.কে.এম. ফজলুল হক মিলন বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনযাত্রার মান পরিবর্তন করা সম্ভব।

জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া তাঁর বক্তব্যে সমবায় খাতের স্বচ্ছতা ও দুর্নীতিমুক্ত ব্যবস্থাপনার ওপর গুরুত্বারোপ করেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবির মাস্টার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আশরাফী হাবিবুল্লাহসহ বিভিন্ন সমবায় সমিতির বিশিষ্ট ব্যক্তিবর্গ। বক্তারা দেশের সাধারণ মানুষের ভাগ্যোন্নয়নে সমবায় সমিতিগুলোকে আরও গতিশীল ও কার্যকর করার আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন সমবায় সমিতির কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা-কর্মচারী।

আলোচনা সভা শেষে সমবায় কার্যক্রমে বিশেষ অবদান রাখায় বিভিন্ন সমবায় সমিতি ও সফল সমবায়ীদের মাঝে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

গাজীপুরে আজও ২৫ প্লাটুন বিজিবি-আনসার ও এসআরবি মোতায়েন, কর্মস্থলে ফিরেছেন শ্রমিকেরা

সকাল ৮টা পর্যন্ত (এই প্রতিবেদন লেখা পর্যন্ত) গাজীপুরের কোথাও ঢাকা-টাঙ্গাইল বা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কোনো আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান কিংবা অবরোধের খবর পাওয়া যায়নি। বরং বিভিন্ন কারখানার শ্রমিকদের দলবেঁধে নিজ নিজ কর্মস্থলে প্রবেশ করতে দেখা গেছে।

বড় মাছের আশায় ১০ হাজার টাকার টিকিট, শ্রীপুরে শিকারিদের উৎসব

গাজীপুরের শ্রীপুরে ১০ হাজার টাকা মূল্যের টিকিট কেটে মাছ শিকারে অংশ নিয়েছেন অর্ধশতাধিক শৌখিন মৎস্য শিকারি। শনিবার (৭ নভেম্বর) সকাল থেকে শ্রীপুর পৌরসভার কিত্তাপুকুরে এ মাছ শিকারের আয়োজন করেন পুকুরের ইজারাদার মো. কামাল হোসেন।

কোনাবাড়ী থানার ওসি ইফতেখার হোসেনের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

বিয়ের আশ্বাসে এক তরুণীকে ধর্ষণের অভিযোগ উঠেছে গাজীপুর মেট্রোপলিটনের (জিএমপি) কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হোসেনের বিরুদ্ধে। অভিযোগে পুলিশ কর্মকর্তার সহযোগী হিসেবে সোহেল নামের এক ব্যক্তির নামও রয়েছে।

জনপ্রিয় টার্গেট

ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ কোচ

অন্যের ওপর নির্ভরতা কমিয়ে দেয় সমবায় আন্দোলন: রুহুল কবির রিজভী

প্রকাশ: ০৪:১২:৫৫ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬