বিজয়নগরের চান্দুরা বাজারে নবনির্বাচিত এমপি নাদিয়া পাঠান পাপনকে মোটরসাইকেল শোভাযাত্রা ও ফুলেল শুভেচ্ছা

বিজয়নগরে নাদিয়া পাঠান পাপনকে গণসংবর্ধনা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চান্দুরা বাজারে জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নবনির্বাচিত সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপনকে বর্ণাঢ্য গণসংবর্ধনা দেওয়া হয়েছে। এমপি নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো নিজ নির্বাচনী এলাকায় আগমন উপলক্ষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্যোগে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

রবিবার (১৭ মে) বিকেলে চান্দুরা বাজার এলাকায় আয়োজিত এ অনুষ্ঠানে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।

জানা গেছে, একদিনের সংক্ষিপ্ত সফরে সকালে ঢাকা থেকে রওনা হয়ে সরাইল বিশ্বরোড হয়ে ব্রাহ্মণবাড়িয়ায় পৌঁছান নাদিয়া পাঠান পাপন। পথে পথে তাঁকে স্বাগত জানান বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সমর্থকরা। সরাইল ও আশুগঞ্জ এলাকায় প্রবেশের পর বিপুলসংখ্যক মানুষ ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তাঁকে অভিনন্দিত করেন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া দারুল আরকাম আল ইসলামিয়া মাদ্রাসায় গিয়ে আল্লামা মাজেদুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

এরপর ব্রাহ্মণবাড়িয়া সার্কিট হাউজে অবস্থানকালে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। পরে তিনি ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই দিনে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় অংশ নিয়ে তিনি এলাকার উন্নয়ন, রাজনৈতিক সম্প্রীতি এবং জনগণের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে নাদিয়া পাঠান পাপন বিজয়নগর উপজেলার ইছাপুরা ইউনিয়নের খাদুরাইল গ্রামে যান। সেখানে তিনি তাঁর প্রয়াত পিতার কবর জিয়ারত করেন এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাতে অংশ নেন। পরে সেখান থেকে তিনি প্রধান অতিথি হিসেবে চান্দুরা বাজারে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন।

নাদিয়া পাঠান পাপনের আগমনকে কেন্দ্র করে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। সরাইল বিশ্বরোড এলাকা থেকে শুরু হয়ে প্রায় দুই শতাধিক মোটরসাইকেলের একটি বিশাল শোভাযাত্রা তাঁর গাড়িবহরের সঙ্গে যুক্ত হয়। তিন থেকে চার শতাধিক নেতাকর্মী ও সমর্থক বিভিন্ন স্লোগানে মুখরিত করে ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। শোভাযাত্রাটি চান্দুরায় তাঁর নিজ বাসভবনে গিয়ে শেষ হয়। পথের বিভিন্ন মোড়ে সাধারণ মানুষ, নারী-পুরুষ ও তরুণরা দাঁড়িয়ে ফুল ছিটিয়ে এবং শুভেচ্ছা জানিয়ে তাঁকে স্বাগত জানান।

চান্দুরা বাজারে আয়োজিত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজসেবক মোঃ আরজু মেম্বার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উসমান গনি রাজা। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা বক্তব্য রাখেন। বক্তারা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানিয়ে বলেন, এলাকার উন্নয়ন, অবকাঠামোগত অগ্রগতি, শিক্ষা ও সামাজিক উন্নয়নে তাঁর নেতৃত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা করেন।

অনুষ্ঠানে বক্তব্য দেন বিজয়নগর উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম, বুধন্তী ইউনিয়ন বিএনপির সভাপতি মাহবুবুল আলম, তরুণ দলের নেতা আজিজুল ইসলাম হেলাল, বিআরডিবির ভাইস চেয়ারম্যান ছায়েদ খন্দকার, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক জহিরুল ইসলাম, সৈয়দ মিয়া এবং জিসাস নেতা মন মিয়াসহ আরও অনেকে।

সংবর্ধনা অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব খাবিরুর রহমান মনিরসহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা। অনুষ্ঠানে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, তাঁতীদল, কৃষকদলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এছাড়াও হিন্দু-মুসলিমসহ বিভিন্ন ধর্ম ও শ্রেণি-পেশার সাধারণ মানুষের অংশগ্রহণ অনুষ্ঠানটিকে আরও প্রাণবন্ত করে তোলে।

প্রধান অতিথির বক্তব্যে নাদিয়া পাঠান পাপন বলেন, এলাকার মানুষের ভালোবাসা ও আন্তরিকতা তাঁকে গভীরভাবে অনুপ্রাণিত করেছে। তিনি জনগণের প্রত্যাশা পূরণে আন্তরিকভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, মানুষের সুখ-দুঃখে পাশে থেকে এলাকার উন্নয়ন, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন।

অনুষ্ঠান শেষে স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন নবনির্বাচিত এই সংসদ সদস্য। পুরো আয়োজন ঘিরে এলাকায় ছিল উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশ।

প্রকাশ: ০৯:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬