১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটারের বগি, সচল হয়নি আপলাইন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৩৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
  • ১০ বার পঠিত হয়েছে

কুমিল্লা রেলস্টেশনের স্টেশনমাস্টার শেখ আনোয়ার হোসেন জানান, ক্ষতিগ্রস্ত রেললাইন সংস্কার ও প্রয়োজনীয় কারিগরি কাজ শেষ করতে বৃহস্পতিবার বেলা ১১টা পর্যন্ত সময় লাগতে পারে। মেরামতকাজ শেষ হলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী আপলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে।

এর আগে বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে লাকসামের নাওটি স্টেশনসংলগ্ন আজগরা এলাকায় চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী কমিউটার ট্রেনটি লাইনচ্যুত হয়। এতে ট্রেনটির ইঞ্জিনসহ চারটি বগি লাইন থেকে ছিটকে পড়ে। এ ঘটনায় ঢাকা-চট্টগ্রাম রেলপথের আপলাইনে ট্রেন চলাচল ব্যাহত হয়।

দুর্ঘটনার প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা পর বুধবার সন্ধ্যা ৬টার দিকে চট্টগ্রাম থেকে আসা রিলিফ ট্রেন উদ্ধারকাজ শুরু করে। পরে দীর্ঘ প্রচেষ্টায় বৃহস্পতিবার ভোরে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরানোর কাজ শেষ হয়। তবে ট্রেন সরানো সম্ভব হলেও ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামত শেষ না হওয়ায় আপলাইনে ট্রেন চলাচল শুরু করা যায়নি।

এদিকে দুর্ঘটনায় গাফিলতির অভিযোগে রেলওয়ের ফেনীর জ্যেষ্ঠ উপসহকারী প্রকৌশলী মো. গোলাম সারোয়ারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে গঠন করা হয়েছে চার সদস্যের তদন্ত কমিটি।

কুমিল্লায় কর্ণফুলী এক্সপ্রেসের তিন বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ

কুমিল্লার লাকসামে চট্টগ্রাম থেকে ঢাকাগামী কর্ণফুলী এক্সপ্রেস ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (২১ অক্টোবর) দুপুরে নাঙ্গলকোটের নাওটি ও লাকসামের আজগরা এলাকার মধ্যবর্তী স্থানে এ দুর্ঘটনা ঘটে। এতে ঢাকা অভিমুখী আপলাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে ডাউনলাইনে ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।

নারীদের অর্থনৈতিক স্বাবলম্বিতা আত্মবিশ্বাস বাড়াবে: হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ বলেন, ‘বিশ্বযোগ’ শুধু কয়েকজন নারীকে কাজ শেখানোর মাধ্যম নয়; বরং তাঁদের মাধ্যমে সমাজ ও জাতির পরিবর্তনের হাতিয়ার হয়ে উঠতে পারে। নারীদের হাতের কাজের দক্ষতা যখন অর্থনৈতিক মুক্তি এনে দেবে, তখনই এ কার্যক্রমের প্রকৃত সার্থকতা আসবে।

পদত্যাগ বর্তমান সরকারের প্যারাসিটামল থেরাপি: হাসনাত আবদুল্লাহ

স্বরাষ্ট্রমন্ত্রীর জবাবদিহি দাবি করে হাসনাত বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তাঁকে জবাবদিহির আওতায় আনতে হবে এবং তাঁরও পদত্যাগ করা উচিত। পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সচেষ্ট থাকলে ইশরাক ভাইকে অস্ত্র হাতে রাস্তায় নামতে হতো না বলেও মন্তব্য করেন তিনি।

জনপ্রিয় টার্গেট

পোশাক রপ্তানিতে বড় বিপদের আভাস, উদ্বেগ বাড়াচ্ছে ইইউর বাজার

১৬ ঘণ্টা পর উদ্ধার কর্ণফুলী কমিউটারের বগি, সচল হয়নি আপলাইন

প্রকাশ: ১১:৩৭:০৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬