স্মৃতিতে অমলিন ‘গরিবের ডাক্তার’ অমূল্য চন্দ্র বণিক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

অমূল্য চন্দ্র বণিক ১৯৩৭ সালে কটিয়াদী উপজেলার বণিকপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সালে কটিয়াদী থেকে ম্যাট্রিকুলেশন পাসের পর ১৯৫৭ সালে ঢাকা মেডিক্যাল স্কুল থেকে কম্পাউন্ডার সনদ অর্জন করেন। এর মধ্য দিয়ে শুরু হয় তাঁর চিকিৎসাসেবার কর্মজীবন। পরে ১৯৭৫ সালে বাংলাদেশ ফার্মেসি কাউন্সিলের অধীনে ‘বি’ গ্রেড ফার্মাসিস্ট সনদও অর্জন করেন।

তৎকালীন সময়ে চিকিৎসাসেবার অংশ হিসেবে নিজ হাতে ওষুধের মিশ্রণ বা ‘মিক্সচার’ তৈরি করতেন তিনি। শিক্ষা ও অভিজ্ঞতা কাজে লাগিয়ে রোগীদের জন্য ওষুধ প্রস্তুত করতেন। বিশেষ করে শিশুদের চিকিৎসায় তাঁর আগ্রহ ছিল বেশি।

রোগীর প্রয়োজনে দিন-রাত ছুটে যেতেন অমূল্য চন্দ্র। কখনো খাবার রেখে, কখনো গভীর রাতে ঘুম থেকে উঠে অসুস্থ মানুষের পাশে দাঁড়াতেন। অর্থের অভাবে কেউ যাতে চিকিৎসাসেবা থেকে বঞ্চিত না হন, সে বিষয়ে ছিলেন আন্তরিক। দরিদ্র ও অসহায় অনেক রোগীকে বিনা মূল্যে চিকিৎসাসেবা দিতেন। মানুষের প্রতি এই ভালোবাসা ও সেবার মানসিকতাই তাঁকে ‘গরিবের ডাক্তার’ হিসেবে পরিচিত করে তোলে।

১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ভারতের ত্রিপুরায় অক্সফাম পরিচালিত আহত মুক্তিযোদ্ধা ও শরণার্থীদের চিকিৎসাকেন্দ্রে কম্পাউন্ডার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। যুদ্ধের সেই কঠিন সময়ে আহত মুক্তিযোদ্ধা ও আশ্রয় নেওয়া মানুষের চিকিৎসাসেবায় তাঁর ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ।

১৯৯১ সালে মাত্র ৫৪ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান অমূল্য চন্দ্র বণিক। তবে মৃত্যুর ৩৫ বছর পরও তাঁর মানবিকতা, সেবামূলক কর্মকাণ্ড ও মানুষের প্রতি ভালোবাসার স্মৃতি স্থানীয়দের হৃদয়ে অমলিন।

তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে কটিয়াদী উপজেলার শ্রীশ্রী রাধা গোবিন্দ জিউর মন্দিরে পারিবারিকভাবে মাঙ্গলিক ক্রিয়াদির আয়োজন করা হয়েছে। এ উপলক্ষে পরিবারের পক্ষ থেকে তাঁর বন্ধু, আত্মীয়স্বজন ও শুভানুধ্যায়ীদের প্রয়াতের আত্মার মঙ্গল কামনায় প্রার্থনা করার অনুরোধ জানানো হয়েছে।

চালতা পাড়া নিয়ে বিরোধে ঘরবাড়িতে তাণ্ডব, কাটা পড়ল অর্ধশতাধিক গাছ

কিশোরগঞ্জের কুলিয়ারচরে গাছ থেকে চালতা পাড়া নিয়ে বিরোধের জেরে একটি বাড়িতে হামলা, চারটি ঘর ভাঙচুর এবং অর্ধশতাধিক গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের আসবাবপত্র ও প্রয়োজনীয় সামগ্রী তছনছ করার পাশাপাশি নগদ টাকা, স্বর্ণালংকার ও নলকূপ লুটের অভিযোগও করেছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।

কিশোরগঞ্জে ২৪০০ টাকার জন্য যুবক খুন

কিশোরগঞ্জে ২৪০০ টাকার জন্য যুবক খুন

কিশোরগঞ্জ সদরের প্যারাভাঙ্গা এলাকায় ২ হাজার ৪০০ টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে ইমরান হাসানকে ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে আবুল কালামের বিরুদ্ধে। হাসপাতালে নেওয়ার পর ইমরানকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। পুলিশ মরদেহ ময়নাতদন্তে হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

বর্ষায় সরে গেছে ব্রিজের সংযোগ সড়কের মাটি, দুর্ভোগে কৃষক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার গোপদীঘি ইউনিয়নের শরীফপুর হাওরে নদীর ওপর নির্মিত একটি ব্রিজের দুই পাশের সংযোগ সড়কের মাটি বর্ষায় সরে গেছে। এতে সংযোগস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দা ও কৃষকেরা। তাঁদের দাবি, দ্রুত মাটি ভরাট করে সংযোগস্থল মেরামত করা না হলে চলাচলে…

জনপ্রিয় টার্গেট

চুরি হওয়া ৬.৩ বিলিয়ন ডলার উদ্ধারে তৎপর বিন্যান্স

স্মৃতিতে অমলিন ‘গরিবের ডাক্তার’ অমূল্য চন্দ্র বণিক

প্রকাশ: ১২:১০:৩৯ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬