১১:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

স্বজনদের মারধর করে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ কিশোর গ্যাংয়ের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬
  • ৭৪ বার পঠিত হয়েছে

আজ মঙ্গলবার দুপুরে নোয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন অপহৃত ছাত্রীর মা। সংবাদ সম্মেলনে পরিবারের অন্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

ছাত্রীর মা বলেন, প্রথম দফায় চলতি বছরের ১৬ জুলাই বিদ্যালয়ে যাওয়ার পথে প্রধান অভিযুক্ত রনি তাঁর লোকজন নিয়ে তাঁর মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় নারী ও শিশু আদালতে মামলা করার পর গত ১৪ আগস্ট পুলিশ মেয়েকে উদ্ধার করে। এরপর গত ১৩ সেপ্টেম্বর আদালত থেকে সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে জজকোর্টের সামনে আবার হামলার ঘটনা ঘটে।

ছাত্রীর মায়ের অভিযোগ, রনির নেতৃত্বে ২০ থেকে ২৫ জন কিশোর গ্যাং সদস্য তাঁদের ওপর হামলা চালায়। হামলাকারীরা তাঁদেরকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে মেয়েকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পর থেকে মেয়ের কোনো খোঁজ পাচ্ছে না পরিবার। তিনি মেয়েকে দ্রুত উদ্ধারে প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি আকর্ষণ করেছেন। রনিসহ তাঁর সহযোগীদের গ্রেপ্তারের দাবিও জানিয়েছেন তিনি।

অভিযোগে আরও বলা হয়, অভিযুক্ত রনির এক ফুফু ওই ছাত্রীর বাড়িতে থাকেন। সেই সূত্রে তাঁদের বাড়িতে রনির যাতায়াত ছিল। একপর্যায়ে রনি ওই ছাত্রীকে উত্ত্যক্ত করতে শুরু করে। বিষয়টি রনির পরিবারকে জানানোর পর সে আরও ক্ষিপ্ত হয়ে কিশোরীকে অপহরণের পরিকল্পনা করে এবং দুই দফায় অপহরণ করে।

মাগুরার মহম্মদপুরে মধুমতি সেতুর পশ্চিম পাশের সংযোগ সড়কের জাঙ্গালিয়া অংশে সংস্কারকাজ শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই ধস ও ভাঙন দেখা দিয়েছে। সড়কের অন্তত চারটি স্থানে মাটি সরে যাওয়ায় যানবাহন ও পথচারী চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে।

প্রায় ছয় মাস পর চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডে আবার ইউরিয়া উৎপাদন শুরু হয়েছে। গ্যাস প্রাপ্তি ও কারিগরি ত্রুটি কাটিয়ে মঙ্গলবার সকালে উৎপাদনে ফেরে সিইউএফএল। গত আড়াই বছরে গ্যাসসংকট ও যান্ত্রিক ত্রুটিতে অন্তত ছয় দফা বন্ধ হয়েছে কারখানাটি।

শিবিরের হয়ে ছাত্রদলে প্রবেশের চেষ্টা সন্দেহে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলে এক শিক্ষার্থীকে রাতভর মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ছাত্রদলের নেতা-কর্মীদের বিরুদ্ধে। তবে অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রদল নেতারা। তাঁদের অভিযোগ, শিবির ভুক্তভোগী শিক্ষার্থীকে ব্যবহার করে ছাত্রদলকে…

জনপ্রিয় টার্গেট

স্বজনদের মারধর করে অষ্টম শ্রেণির ছাত্রীকে অপহরণ কিশোর গ্যাংয়ের

প্রকাশ: ০৫:০০:৪৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬