আজ শুক্রবার সকালে নিহত সোহাগের পরিবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছে। এর আগে গতকাল বৃহস্পতিবার বিকেলে আবহা শহরের ওই বাসা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত সোহাগ রানা নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বশির উল্যার ছেলে। তিনি দুই কন্যাসন্তানের জনক ছিলেন।
নিহত সোহাগের স্বজন ও সৌদিপ্রবাসী সৈয়দ রিগান জানান, সোহাগ রানা গত সাত বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। এর আগে তিনি দুবাই ছিলেন। গত কয়েক মাস ধরে তাঁর আকামা (বসবাসের অনুমতিপত্র) ছিল না এবং পাসপোর্টের মেয়াদও শেষ হয়ে গিয়েছিল। এসব কাগজপত্র নবায়নের জন্য বেশ কিছুদিন ধরে চেষ্টা করছিলেন তিনি। ভিসা জটিলতার কারণে তিনি গভীর দুশ্চিন্তা ও হতাশায় ভুগছিলেন।
সহকর্মীরা জানান, গত সোমবার (৩১ আগস্ট) থেকে সোহাগ তাঁর কর্মস্থলের দোকানে অনুপস্থিত ছিলেন। প্রথম দিন কাজে না আসায় অন্য সহকর্মীরা ভেবেছিলেন তিনি হয়তো অসুস্থ। তবে টানা তিন দিন তাঁর কোনো খোঁজ না পেয়ে তাঁরা নিয়োগকর্তাকে (কফিল) বিষয়টি জানান।
পরে নিয়োগকর্তাসহ সহকর্মীরা তাঁর আবহা শহরের বাসায় গিয়ে ভেতর থেকে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করেও ভেতর থেকে সাড়াশব্দ না পেয়ে তাঁরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন এবং সোহাগকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালের মর্গে পাঠায়।
প্রাথমিকভাবে সেখানকার চিকিৎসকেরা ধারণা করছেন, অতিরিক্ত দুশ্চিন্তা ও মানসিক চাপের কারণে মস্তিষ্কে রক্তক্ষরণ (স্ট্রোক) হয়ে তাঁর মৃত্যু হতে পারে।
সোহাগ রানার মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূতাবাস ও সরকারের জরুরি হস্তক্ষেপ এবং সহায়তা কামনা করেছে শোকসন্তপ্ত পরিবার।
ময়মনসিংহের ভালুকায় বকেয়া বেতন-ভাতার দাবিতে কারখানার শ্রমিকেরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন। গতকাল বৃহস্পতিবার রাতে শ্রমিকেরা কারখানার গেটের সামনে অবস্থান নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধের চেষ্টা করলে শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ও মহানগর স্বেচ্ছাসেবক দল থেকে বহিষ্কৃত ওয়াকিল হোসেন ওরফে বগাকে গ্রেপ্তার করতে গিয়ে তাঁর অনুসারীদের হামলার শিকার হয়েছে পুলিশ। অনুসারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে বাসার ভেতরের সুড়ঙ্গ পথ দিয়ে বগা পালিয়ে যান।
ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় নিখোঁজের তিন দিন পর পারভেজ (১৭) নামের এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার দুপুরে তার বাড়ির পাশের একটি পুকুর থেকে মরদেহ উদ্ধার করা হয়।
দৈনিক টার্গেট 




















