সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬
  • ২৫ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার বিকেলে উপজেলার সুন্দরবনসংলগ্ন দ্বীপবেষ্টিত গাবুরা ইউনিয়নের সোরা এলাকার একটি মাদ্রাসার মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।

নাগরিক সমাজ, জেলে-বাওয়ালি ও সুন্দরবন উপকূলীয় এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত মানববন্ধনে বিপুলসংখ্যক জেলে, বাওয়ালি ও স্থানীয় বাসিন্দা অংশ নেন। এ সময় তাঁদের হাতে ‘নদী বাঁচাও, বন বাঁচাও’, ‘বনদস্যুদের রুখে দাও’, ‘জেলেদের নিরাপত্তা নিশ্চিত করো’, ‘সুন্দরবন থেকে জলদস্যুদের হটাও’ এবং ‘সুন্দরবন বাঁচলে দেশ বাঁচবে’সহ বিভিন্ন স্লোগানসংবলিত প্ল্যাকার্ড দেখা যায়।

মানববন্ধনে বক্তারা বলেন, সুন্দরবনে বনদস্যুদের তৎপরতার কারণে জেলে ও বাওয়ালিরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। মাছ ও বনজ সম্পদ আহরণ করতে গিয়ে তাঁদের অপহরণ এবং মুক্তিপণের দাবির মুখে পড়তে হচ্ছে। এ পরিস্থিতি থেকে বনজীবীদের রক্ষায় কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।

বক্তারা আরও বলেন, বনদস্যুদের আত্মসমর্পণের নামে নাটক বন্ধ করতে হবে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কার্যকর অভিযান পরিচালনার পাশাপাশি ডাকাতদের সহযোগিতাকারীদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

মানববন্ধনে বক্তব্য দেন জেলা কৃষক দলের আহ্বায়ক ও বনজীবী ফোরামের সভাপতি সালাউদ্দিন লিটন, চেয়ারম্যান পদপ্রার্থী মাস্টার আব্দুর রহিম, কামরুল ইসলাম বাবলু, ইয়াসিন আরাফাত, নারী ইউপি সদস্য ফরিদা পারভীন এবং জেলেদের পক্ষে ইকবাল হোসেন মন্টু ও কবিরুল ইসলামসহ স্থানীয় নেতারা।

তালায় ৮০ মেধাবী শিক্ষার্থী পেল বিনা মূল্যে বাইসাইকেল

সাতক্ষীরার তালা উপজেলায় ৮০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করেছে সাতক্ষীরা জেলা পরিষদ। শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ দেওয়া ও যাতায়াতের সুবিধা বাড়াতে উপজেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের এসব বাইসাইকেল দেওয়া হয়।

শাখরা সীমান্তে হেরোইন তৈরির ৭৮ লাখ টাকার কাঁচামাল জব্দ

সাতক্ষীরার শাখরা সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে হেরোইন তৈরির কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়—এমন চার বোতল দ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা দ্রব্যগুলোর আনুমানিক মূল্য ৭৮ লাখ টাকা।

জনপ্রিয় টার্গেট

সুন্দরবনে বনদস্যু নির্মূলের দাবিতে বিক্ষোভ, ‘আত্মসমর্পণের নাটক’ বন্ধের আহ্বান

প্রকাশ: ১২:১৪:৩১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬