আজ মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করে র্যাব-১০ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাত ৮টা ১৫ মিনিটে পূর্ব দনিয়া এলাকায় অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ জেসমিন বেগম (৪২) ও মনি বেগম ওরফে মুক্তাকে (৩৫) গ্রেপ্তার করা হয়।
একই দিনে আরেকটি অভিযানে রাত সোয়া ৯টার দিকে পলাশপুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ আলী আজম ভূঁইয়াকে (৫৭) গ্রেপ্তার করা হয়। তাঁর কাছ থেকে মাদক বেচাকেনার ২৫ হাজার টাকা জব্দ করা হয়।
র্যাবের দাবি, গ্রেপ্তার তিনজন পেশাদার মাদক কারবারি। এঁরা দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধভাবে গাঁজাসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে কদমতলীসহ রাজধানীর বিভিন্ন এলাকায় সরবরাহ করছিলেন। এঁদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে তাঁদের হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
নোয়াখালীর সুবর্ণচরে নিয়ন্ত্রণ হারিয়ে ‘বাঁধন’ পরিবহনের একটি বাস সড়কের পাশে উল্টে অন্তত ১২ জন যাত্রী আহত হয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে সোনাপুর-সুবর্ণচর সড়কের হারিছ চৌধুরী বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
মেহেরপুরে ইয়াবা, গাঁজা, গাঁজার বীজ, ভাং পাতা, গুলি ও নগদ টাকাসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করেছে মাদকবিরোধী টাস্কফোর্স। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে মেহেরপুর পৌর শহরের তাঁতীপাড়া এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
কুষ্টিয়ার দৌলতপুরে কবর খুঁড়ে পীর হিসেবে পরিচিত আব্দুর রহমান ওরফে শামিমের দেহাবশেষ তুলে তাঁর প্রতিষ্ঠিত দরবার শরিফে নিয়ে যাওয়ার ঘটনায় করা মামলায় লালা প্রামাণিক (৪২) নামে এক ভক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দৈনিক টার্গেট 




















