নিজ বাড়ির ছাদে খুন হলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তদন্তে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ

সিলেটে ছাদে রক্তাক্ত লাশ, ছেলের বিরুদ্ধে সন্দেহে আটক

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫
  • ২৫১ বার পঠিত হয়েছে

আব্দুর রাজ্জাক

সিলেটের দক্ষিণ সুরমায় নিজ বাড়ির ছাদে রহস্যজনকভাবে খুন হয়েছেন আওয়ামী লীগের এক স্থানীয় নেতা। নিহতের নাম আব্দুর রাজ্জাক (৫৮)। তিনি দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক ছিলেন। শুক্রবার সকালে এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত আব্দুর রাজ্জাক দক্ষিণ সুরমার মোল্লারগাঁও ইউনিয়নের তেলিরাই গ্রামের মৃত মৌলুল হোসেনের ছেলে।

সিলেট মহানগর পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত উপকমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে জানা যায়, শুক্রবার ভোরে ফজরের নামাজ শেষে বাড়ির ছাদে হাঁটতে যান আব্দুর রাজ্জাক। সকাল গড়িয়ে গেলেও তিনি নিচে না নামায় পরিবারের সদস্যরা খুঁজতে গিয়ে ছাদে রক্তাক্ত অবস্থায় তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

পুলিশের প্রাথমিক ধারণা, ভোর সাড়ে ৬টা থেকে সকাল ৯টার মধ্যে তাকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করা হয়। নিহতের শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাতের চিহ্ন পাওয়া গেছে।

ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলছে। ইতোমধ্যে নিহতের ছেলেকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে, তবে হত্যার কারণ এখনো স্পষ্ট নয়। পুলিশ বলছে, প্রাথমিক তদন্তে পারিবারিক কলহ বা সম্পত্তিগত বিরোধের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

স্থানীয়রা এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন এবং দ্রুত হত্যাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

নিজ বাড়ির ছাদে খুন হলেন আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাক, তদন্তে পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ

সিলেটে ছাদে রক্তাক্ত লাশ, ছেলের বিরুদ্ধে সন্দেহে আটক

প্রকাশ: ০৯:০১:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫