১২:৩৮ অপরাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সাভারে ফের বাসে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

তবে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিশ্চিত হতে পারেনি ফায়ার সার্ভিস।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম ও সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বাস দুটিতে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

সাভার থানা ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রোববার দিবাগত রাত একটার দিকে গেন্ডা বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা একটি বাসে আগুন লাগে। বাসটি পোশাকশ্রমিকদের আনা-নেওয়ার কাজে ব্যবহৃত হতো।

অন্যদিকে সোমবার ভোর চারটার দিকে বলিয়ারপুর বাসস্ট্যান্ডে টাটা সার্ভিসিং সেন্টারের সামনে ইতিহাস পরিবহনের একটি যাত্রীবাহী বাসে আগুন লাগে।

সাভার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, বাসে আগুন লাগার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। তবে বাস দুটিতে কেউ আগুন দিয়েছে, নাকি অন্য কোনো কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা নিশ্চিত হওয়া যায়নি।

সাভার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল আলম বলেন, ‘আমার ধারণা, মহল বিশেষের ইন্ধনে বাসে আগুন ধরানো হচ্ছে। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা করছি।’

ওসি আরও বলেন, বাসমালিক ও শ্রমিকেরা যত্রতত্র বাস দাঁড় করিয়ে রাখেন। এতে দুর্বৃত্তরা সহজেই এসব বাসে আগুন দেওয়ার সুযোগ পায়। বাসমালিক ও শ্রমিকেরা যাতে যত্রতত্র বাস দাঁড় করিয়ে না রাখেন, সে বিষয়ে তাঁদের সচেতন করা হবে।

তিনি বলেন, বাসগুলো নিরাপদ স্থানে রাখা এবং রাতে পাহারার ব্যবস্থা করা হলে দুর্বৃত্তরা আগুন দেওয়ার সুযোগ পাবে না।

মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল হামলা

মিরপুরে চলন্ত প্রাইভেট কারে ককটেল হামলা

অজ্ঞাতনামা এক মোটরসাইকেল আরোহী চলন্ত প্রাইভেট কারটির বনেটের ওপর একটি ককটেল নিক্ষেপ করে বিস্ফোরণ ঘটান। এরপর দ্রুত মোটরসাইকেল নিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যান তিনি।

ঢাবি, পল্লবীর পর এবার সিআইডি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীতে একের পর এক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটছে। ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের বিভিন্ন স্থান ও পল্লবী থানা প্রাঙ্গণের পর এবার মালিবাগে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

পল্লবী থানা চত্বরে ককটেল বিস্ফোরণ, এসআরবি সদস্য আহত

রাজধানীর পল্লবী থানা প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) এক সদস্য আহত হয়েছেন। মোটরসাইকেলে আসা দুই দুর্বৃত্ত থানার পাশের ফ্লাইওভারের ওপর থেকে ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

জনপ্রিয় টার্গেট

সাভারে ফের বাসে আগুন

প্রকাশ: ১২:৩২:০০ অপরাহ্ন, সোমবার, ৯ নভেম্বর ২০২৬